২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:৫৪ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

অষ্টগ্রামের ইউএনও আবারও কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৫, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আবারও কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হলেন অষ্টগ্রামের ইউএনও মো. হারুন-অর-রশিদ। ২০২২-২৩ অর্থ বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের জন্য তিনি জেলায় শীর্ষস্থান অধিকার করেন। জেলা প্রশাসন কিশোরগঞ্জ হতে প্রাপ্ত তথ্যে জানা যায় অষ্টগ্রামের ইউএনও বিগত অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি (১৫০%) জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।

উল্লেখ্য যে, ২০২২-২৩ অর্থবছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১২মাসের মধ্যে জেলায় ৮বার শ্রেষ্ঠ হয়ে রেকর্ড অর্জন করেছে অষ্টগ্রাম উপজেলা। অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নই বিগত ১ বছরে ১বার করে জেলায় শ্রেষ্ঠ হয়েছে। তন্মধ্যে দেওঘর ইউনিয়ন জেলায় ২বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

ইতিপূর্বে বিগত বছরে ইউএনও মো. হারুন-অর-রশিদ হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষা অর্জনে বিশেষ অবদানের জন্য প্রাথমিক শিক্ষায় কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ইউএনও হওয়ার গৌরব অর্জন করেছেন। এদিকে পুনরায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ইউএনও হওয়ার জন্য মো. হারুন-অর-রশিদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ সকলকের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বেলালের পোল্ট্রি খামারে জনজীবনে চরম দূর্ভোগ

প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

রামগতি-কমলনগরে নদীবাঁধ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে গণ সমাবেশ

রামগতিতে গবাদি পশু নিয়ে দুঃশ্চিন্তায় খামারিরা

রামগতি বাজার মীর রোডে অগ্নিকান্ডে ২০ দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষ, পদযাত্রা পন্ড, টিয়ারগ্যাস-গুলি নিক্ষেপ

হোসেনপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ টি দোকান পুড়ে ছাই, আহত- ৫

নারী শিশু বয়স্ক প্রতিবন্ধিদের সেবায় রামগঞ্জ থানায় সার্ভিস ডেস্কের উদ্বোধন

কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহমান দিদার কর্তৃক ৬০ টি মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ