১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:৪৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৯, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের জন্য জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি চালানো হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে কিশোরগঞ্জ সেনাক্যাম্পে ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালেই চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল শাফাত আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. শুভ চন্দ্র দেবসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।

মেডিসিন, গাইনি ও চর্মরোগ বিভাগ থেকে ময়মনসিংহ সিএমএইচ ও কিশোরগঞ্জের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম পুরো দিন চিকিৎসা সেবা দেন। রোগীরা চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও পান।

চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। রেবেকা খাতুন বলেন, টাকা-পয়সা নেই, ডাক্তার দেখাতে পারি না। আজ এখানে এসে ভালোভাবে চিকিৎসা পেলাম, ওষুধও দিলো। খুব উপকার হলো।

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা যুবক মাহিন মিয়া বলেন, দীর্ঘদিনের চর্মরোগ নিয়ে ভুগছিলাম। ঢাকায় গিয়ে চিকিৎসা সম্ভব হচ্ছিল না। এখানে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পেরে স্বস্তি লাগছে। আরেক নারী রোগী সাবিনা আক্তার বলেন, গাইনি সমস্যার জন্য ডাক্তার দেখাতে লজ্জা ও খরচ দুটোই বাধা ছিল। এখানে এসে স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পেরেছি। সেনাবাহিনী আর জেলা প্রশাসনকে ধন্যবাদ।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। অনেক মানুষের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হয় না। আজ হাজারো মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসা পেয়েছেন, যা তাদের বড় সহায়তা।

আয়োজকদের ভাষ্য, দিনব্যাপী ক্যাম্পে প্রায় দেড় হাজার দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। পুরো আয়োজন ঘিরে উপকারভোগীদের মধ্যে ছিল দৃশ্যমান স্বস্তি ও আনন্দ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বীরমুক্তিযোদ্ধা আজাদ জামাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বাংলা নববর্ষ উদযাপন

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় কারারক্ষী স্বামীর ফাঁসি

ছেলে-মেয়েরা কম্পিউটার ব্যবহার করতে করতে নষ্ট করবে, অব্যবহৃত রাখা যাবে না—প্রতিমন্ত্রী পলক

পাকুন্দিয়ায় ওয়ার্ড স্বাস্থ্য সহকারীর যৌন উত্তেজনা মুহূর্তের নগ্ন ছবি ভাইরাল

কমলনগরে অস্বাভাবিক জোয়ার ও টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকা প্লাবিত

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহহীনদের মাঝে ঘর উপহার

অষ্টগ্রামে শিয়ালের কামড়ে অর্ধশতাধিক আহত

ফেইজবুকে ভাইরাল দম্পতি, রামগঞ্জের হাবিব স্ত্রীসহ দেশে আসছেন ডিসেম্বরে

হোসেনপুরে চুরির অপবাদে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা