৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৩৯ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৩০, ২০২১ ১১:২১ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ স্লোগানে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন করা হয়েছে। এতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সদস্য কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিন।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সৌজন্যে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ এ স্বীকৃতি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবে মর্মে দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

ভৈরব-কুলিয়ারচরের সাংসদ আলহাজ্ব নাজমুল হাসান পাপন ও কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানসহ রামদী ইউনিয়নের সর্বস্তরের জনগন ও স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন বলেন আজকের এ অর্জন মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও আমার রামদী ইউনিয়নের প্রাণ প্রিয় জনগণের ভালবাসা। তিনি রামদী ইউনিয়নবাসীর ভালবাসা পেলে ভবিষ্যতে আরো সুন্দর ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে এ ধরণের অর্জনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অষ্টগ্রামে রামকৃষ্ণ গোসাঁইর আখড়ার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি বাদল, সম্পাদক দিলীপ

কমলনগরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অষ্টগ্রামে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহত্যা: থানায় মামলা

পাকুন্দিয়ায় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২

কিশোরগঞ্জে পুকুর ভরাট বন্ধের দাবি পরম ও বাপা’র

রামগতিতে ৪ বলিট্রাকসহ ৫ ব্যক্তি গ্রেপ্তার- থানায় মামলা

কমলনগরে প্রানিসম্পদ প্রদর্শনীর উদ্ভোধন

ইটনায় আশ্রয় কেন্দ্রে সন্তান প্রসব; নাম রাখা হয় বন্যা

পাকুন্দিয়ায় ছড়িয়ে গেছে সরিষা চাষের লক্ষ্যমাত্রা; হলুদ ফুলে স্বপ্ন বুনছে কৃষক