২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:৩৪ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল এগারোটায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট মশিউর রহমান।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল মিল্লাত, পৌর বিএনপি’র সদস্য সচিব হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন খান শাহজাহানসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নানা দিক আলোচনা করেন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রশিদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইটনায় করোনা ভ্যাকসিন গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেছে ৩৪৪২৩ জন

রামগতির ইউএনওকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা

কমলনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া

রামগতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

ধুমধাম করে বিয়ে হলো বিড়ালের দেনমোহর ১০ হাজার ১ টাকা

রামগতিতে ব্যারিস্টার সোহেলের বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা

কিশোরগঞ্জ-২ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ

কমলনগরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত