২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৪৫ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২২, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আলম।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন ।
এতে উপস্থিত ছিলেন, নির্বাচন আচরণবিধি প্রতিপালন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, ভৈরব-কুলিয়ারচর এএসপি সার্কেল দেলোয়ার হোসেন খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা প্রমূখ ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ কামরুল হাসান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনের কুলিয়ারচর উপজেলার ৫৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৬১ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৯০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭৭৯ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৯১ জন। এতে কুলিয়ারচর উপজেলায় ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৭৩ জন ও ভৈরব উপজেলায় ২ লাখ ৩৯ হাজার ৪১৮ জন ভোটার।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

পাকুন্দিয়ায় বেপরোয়া চুরি, ডাকাতি ছিনতাইয়ে প্রতিরোধ সভা

শেখ হাসিনার অহংকার আর ক্ষমতার দাপট তার পতনের কারণ —কমলনগরে জামায়াত নেতা ড. রেজাউল

রামগতিতে স্কুল হেলথ কার্ড ও হেলথ স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধন

কিশোরগঞ্জে দরিদ্র ভ্যানচালকের বসতবাড়ীতে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ গৃহবধুকে নির্যাতন

ইটনায় করোনা ভ্যাকসিন গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেছে ৩৪৪২৩ জন

কমলনগরে সুধীজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কাপ্তাই হ্রদে আটকে পড়া ২০ পর্যটকদের উদ্ধার করলো রাঙ্গামাটি জেলা পুলিশ

কমলনগরে বিজয় চেয়ারম্যানের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে ফলাফল বাতিল চেয়ে মামলা

রাস্তার কারণে বিয়ে হচ্ছে না অনেক তরুণ-তরুণীর!

রাস্তার কারণে বিয়ে হচ্ছে না অনেক তরুণ-তরুণীর!