১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:০৬ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১২, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: তীব্র শীত, ঘন কুয়াশা আর কনকনে ঠা-ায় বিপাকে মানুষ। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কষ্টে দিন পার করছেন। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুরনো গরম কাপড়ের বিক্রি।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর ও গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অস্থায়ী পুরনো কাপড়ের দোকানগুলোতে সারা দিন ভিড় লেগেই থাকে। কম দামে ভালো মানের গরম কাপড় কিনতে পেরে সাধারণ মানুষ খুশি। পাশাপাশি দোকানগুলোতে বিক্রি বেড়ে গেছে।

সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর উপজেলার সদর বাজারে দেখা গেছে, একটি পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছেন দিনমজুর ও ভ্যান চালকরা। তারা শীত নিবারণের জন্য কম টাকা দিয়ে জ্যাকেট ও সোয়েটার কেনার চেষ্টা করছেন। এদিকে, উষ্ণতা পেতে মানুষ ভিড় করছেন ফুটপাতের হকার ও পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে। কিনছেন সোয়েটার, জ্যাকেট, হুডি, ব্লেজার, শাল, কানটুপি ও হাত মোজা।

পুরাতন কাপড় ব্যবসায়ীরা ঢাকা থেকে পুরাতন কাপড়ের বান্ডিল (বেল) কিনে উপজেলার সাতটি ইউনিয়নের বাজারে বাজারে গিয়ে বিক্রি করেন। পুরাতন কাপড়ের দাম কম, তাই নিম্ন আয়ের মানুষ কম দামে কাপড় কিনছেন। রিকশাচালক ছাইদুর রহমান বলেন, পুরাতন গরম কাপড়ের দোকানে এসেছি, তাই এই ঠান্ডায় একটি কম দামে জ্যাকেট কিনছি। জ্যাকেট পরে রিকশা চালালে শীত বেশি লাগবে না। পুরাতন কাপড় ব্যবসায়ী আলী হোসেন বলেন, গত কয়েকদিন থেকে এ এলাকায় প্রচুর শীত নেমেছে। গরম কাপড়ও বিক্রি হচ্ছে। ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে একটি ভালো জ্যাকেট পাওয়া যায়। সোয়েটার ১০০ থেকে ১৫০ টাকায় পাওয়া যায়। তাই পুরাতন কাপড়ের দোকানে মানুষ ভিড় জমায়।

এ বিষয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসাইন বলেন, এই তীব্র ঠান্ডায় শিশু ও বয়স্করা সাবধানতা অবলম্বন করবে। শিশুদের নিউমোনিয়া ও বয়স্কদের শ্বাসকষ্ট হতে পারে। তাই এই শীতে সবাইকে গরম কাপড় পরিধান করতে হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

তাড়াইল ও ইটনা উপজেলার সংযোগ কাঠের ব্রীজ দেখতে ভিড় করছে দর্শনার্থীরা

পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

রামগতিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কমলনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রমজানে অসহায় বঞ্চিত ও এতিমদের পাশে থাকবে জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরাম

কমলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নড়াইলে মন্দির ভাংচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কমলনগরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন