১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৫২ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা যন্ত্রপাতি প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির স্বাস্থ্য সেবায় ৩১ শয্যা হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণতা আনয়নের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা যন্ত্রপাতি প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে এ সকল যন্ত্রপাতি ও ডিভাইস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামনাশীষ মজুমদারের হাতে তুলে দেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, হাসপাতালের আরএমও, মেডিকেল অফিসারগণ ও কর্মকর্তা-কর্মচারী কর্মচারীবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা হাসপাতালকে ডিজিটাল হরমোনাল মেশিন ও সেল কাউন্টার মেশিন প্রদান করা হয়েছে।

সূত্রে জানা যায়, হরমোনাল মেশিন দিয়ে ডায়াবেটিস রোগীদের গড়, এইচবিএ ওয়ান সি, এসটিএসএইচ, ফোর টি ফোর, ফোরটি থ্রি, সহ প্রায় ৪০ টি হরমোনাল পরীক্ষা করা যায় ও সেল কাউন্টার মেশিন দিয়ে রক্তের লোহিত, শ্বেত, অনুচক্রিকা, ডেঙ্গু অনুচক্রিকা পরীক্ষা করা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামনাশীষ মজুমদার জানান, ডিজিটাল সেল কাউন্টার মেশিন ও হরমোনাল মেশিন হাসপাতালকে দেয়ার জন্য উপজেলা পরিষদ এবং প্রশাসনকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের হাসপাতালে এখন সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা সেবা দেয়া হয়। প্রতিদিন আউটডোরে কয়েকশত রোগী সেবা নেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল জানান করোনাকালীন স্বাস্থ্য উপকরণ থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এবং হাসপাতালে প্রসূতি টেবিল প্রদান, ৩১ শয্যা হাসপাতালের সড়ক পাকাকরণ, রোগীদের বেড, আধুনিক টয়লেট, ডেন্টাল চেয়ার ও ইউনিট স্থাপন, পুরো হাসপাতাল টাইলসকরণ, এক্স-রে ফিল্ম, আধুনিক অপারেশন থিয়েটার নির্মাণ, ইসিজি মেশিন, ডেঙ্গু পরীক্ষার কীট প্রদান সহ সকল ধরনের সহযোগীতা করে যাচ্ছি। আশাকরি সকলের সহযোগীতায় আগামী মাস খানেকের মধ্যে একটি সকল যন্ত্রপাতি, মেশিন, রিএজেন্ট, পদায়ন অনুযায়ী ডাক্তার কর্মকর্তা-কর্মচারী সমৃদ্ধ একটি মডেল হাসপাতাল রুপে দাঁড় করাতে পারব ইনশাল্লাহ ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোহেলের মনোনয়ন ফরম ক্রয়

নতুন বই পেয়ে খুশি পাকুন্দিয়ার প্রাথমিকের শিক্ষার্থীরা

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পাকুন্দিয়ায় ৬০ মেহগনি গাছ কেটে ধ্বংস

রামগতিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

পাকুন্দিয়ায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়ার মাহফিল

অষ্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

পত্নীতলায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে……স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি