1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে ঘুষ-জুয়া-মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়বো- শাহাব উদ্দিন ভুঁইয়া

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১২:৪১ পূর্বাহ্ণ

মো. শফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নব-নির্বাচিত তিনবারের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাব উদ্দিন ভূইয়া বলেন- আমি ঘুষ, জুয়া, মাদক ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে।

সেসমস্ত অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত চালু করবো, যাতে করে সাধারন মানুষ থানা-কোর্টে গিয়ে মামলা-মোকাদ্দমার সীমাহীন ঝামেলা ভোগ করতে না হয়। গ্রাম্য আদালতে সবধরনের সামাজিক সমস্যার সুষ্ঠ সমাধান করে সামাজিক অপরাধ বন্ধ করে ঘুষ, জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়বো।

শনিবার দিবাগত রাতে চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও বাজারে সমাজ সেবক আব্দুস ছোবহানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা রুবেল আহম্মেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া এসব কথা বলেন।

এছাড়া তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের প্রতিটি গুরুত্বপূর্ণ হাট-বাজার আধুনিককরণ সহ প্রতিটি রাস্তা-ঘাটে বৃক্ষ রোপনের মাধ্যমে ইউনিয়নটিকে সবুজ-সুফলায় রূপান্তরের মাধ্যমে চন্ডিপাশাকে আদর্শ ও ডিজিটাল রোল মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবেন। সে লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আওয়ামী লীগ সরকারের পাশে থেকে সকল উন্নয়ন কর্মকান্ডে সার্বিক সহযোগীতা করার জন্য বিনীত আহব্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি নব-নির্বাচিত ইউপি সদস্য ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রতন ভূইয়া, সাংবাদিক বিল্লাল হোসেন, মো. খসরু মিয়া, এ.কে.এম আব্দুর রাজ্জাক মাসুম, মো. মাহাবুব আলম, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মো. জাহানারা বেগম, সমাজ সেবক বাচ্চু মিয়া প্রমুখ।

এসময় অত্র ইউনিয়নের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোকশানা বেগম, আজিদা বেগম ও নির্বাচিত ইউপি সদস্যগণ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ নেতৃবৃন্দ ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও নির্বাচিত ইউপি সদস্য-সদস্যাগণ সহ বিশেষ অতিথিবৃন্দ পৌছিলে ভালোবাসা স্বরূপ ব্যবসায়ীবৃন্দরা তাঁদেরকে ফুলের তোড়া, মাল্য দান ও সম্মাননা ক্র্যাস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গণমাধ্যম কর্মীর সাথে মতবিনিময়

এনসিপি’র পথসভা ঘিরে হামলার আশঙ্কা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

এনসিপি’র পথসভা ঘিরে হামলার আশঙ্কা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কমলনগরে হিফজুল কোরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

কমলনগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

হোসেনপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্ম দিনে আলোচনা সভা

পাকুন্দিয়ায় আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা-ধাওয়া

কুলিয়ারচরে পাঁচটি ইউনিয়নেই নৌকার প্রার্থী জয়ী

সুবর্ণচরে শিক্ষক পরিবারের বসতবাড়ি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

কালিয়াচাপড়া চিনি কলের জমি বিক্রি মার্কেট, দোকানঘর ও বাসা নির্মাণ

৩০ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচন, উদ্বোধন করবেন আইন উপদেষ্টা