২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:১৫ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে দখলীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর পূর্বক উচ্ছেদের অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৮, ২০২১ ১০:০০ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার দুইটি পরিবারের সদস্যদের তাদের দখলীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উচ্ছেদ করার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে এলাকাবাসীরা জানান, উপজেলার মুশুল্লী ইউনিয়নের জনতার বাজারে লতিবপুর গ্রামের মো. আব্দুস সালামের পুত্র তফাজ্জল, রবিন, সাকিবুল হাসান, উজ্জল ও হেলাল এবং পাইকারগাতী গ্রামের মৃত আব্দুর রাশিদের পুত্র আজিজুল, মিজান ও মাসুদ প্রায় ৩ বৎসর পূর্ব থেকে তাদের দখলীয় জায়গায় উক্ত জনতার বাজারে ব্যবসা করার জন্য ঘর তৈরী করে স্থানীয় ব্যবসায়ীদের নিকট ভাড়া প্রদান করে এবং নিজেরাও ব্যবসা করে আসছে।

পূর্ব শত্রুতার আক্রোশে দাপুনহাটি গ্রামের মৃত তোতার বাপের পুত্র জামাল, একই গ্রামের লাল মিয়া, মৃত বারেকের পুত্র বিল্লাল, মৃত আলী হোসেনের পুত্র ইদ্রিস, মৃত সাইবের বাপের পুত্র সাইফুল ও সোহেল, লাল মিয়ার পুত্র হাসেম ও নগদাপাড়া গ্রামের রাশিদের পুত্র ফারুক এবং একই গ্রামের রাশিদ গংরা এলাকার কতিপয় প্রভাবশালীর সহযোগীতায় উল্লেখিত নিরীহ পরিবারের সদস্যদের দখলীয় ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে জোরপূর্বক দখল করে নিয়ে যাওয়ার হুমকী দিচ্ছে বলে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকপক্ষ অভিযোগে উল্লেখ করেন।

বর্তমানে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়াটিয়া সহ দখলদার ব্যবসায়ীরা আতংকের মধ্যে দিনযাপন করছেন। এলাকাবাসীরা আরও জানান উক্ত ব্যবসা প্রতিষ্ঠানকে দলিলমূলে দখলদার পরিবারের সদস্যদেরকে প্রতিপক্ষের মাধ্যমে উচ্ছেদ করার চেষ্টা করা হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ভোগদখলদার সহ এলাকাবাসী এ ব্যাপারে জরুরী ভিত্তিতে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগঞ্জে ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ভেকু মেশিন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

কমলনগরে দুর্বৃত্তের আগুনে পুড়ে মরল কৃষকের ৪টি গরুসহ ২২৫ টি গবাদিপশু

লক্ষ্মীপুর জেলা আ’ লীগ সাধারণ সম্পাদক এড. নয়নকে ফুলেল শুভেচ্ছা

বিএনপি’র নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান: এ্যানি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় চার কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে নিজ কর্মস্থল সরকারি হাসপাতালে সিজার করালেন ডা. রুবাইয়াৎ তাহসিন

কমলনগরে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. নুরুল আমিন রাজুর মতবিনিময় সভা

কমলনগরে প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি

অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন