১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৪৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৩, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সবার আগে সুশাসন, জনসেবা উদ্ভাবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নূর এ আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম সাইফুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাদেকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিক বিদ্যালয় ও সমাজসেবার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে গবাদি পশু নিয়ে দুঃশ্চিন্তায় খামারিরা

রাজশাহীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

রামগতির কৃতি সন্তান শফিউল বারী বাবু’র ২য় মৃত্যুবার্ষিকী পালিত

তাড়াইলে আ’ লীগের কর্মী সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে শিশু সন্তানকে জবাই করে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা

রামগতিতে জেএসডি’র জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর, আহত ১৩, গুলিবিদ্ধ-১

পাকুন্দিয়ায় কলেজ ছাত্র হত্যার ঘটনায় জড়িতদেও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

পাকুন্দিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকি পালিত

দীর্ঘ ১০বছর পর একসাথে ৪সন্তানের জন্ম দিলেন কুলিয়ারচরের লাকী

রামগঞ্জে মৎস্য সপ্তাহে পোনামাছ অবমুক্ত