৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:২২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে বাউল মেলা গ্রন্থাগারের শুভ উদ্ভোধন করেন পৌর মেয়র

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার (৩১মার্চ) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে “বাউল মেলা গ্রন্থাগার” নামে একটি পাঠাগারের উদ্ভোধন করেন নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া।

এ উপলক্ষে পাঠাগার সংগঠক ও সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক বাবুলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া প্রধান অতিথি, ৪নং চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া ও ৫নং গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

প্রভাষক মো. মাহবুবুর রহমান বাবুল ও মো. ফাইজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী সভায় বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, লেখক ও কলামিষ্ট সাইদুর রহমান, আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইঁয়া, লেখিকা ও সহকারী শিক্ষিকা ফয়জুন্নেচ্ছা রেবা, প্রধান শিক্ষক ডা. ফখর উদ্দিন ভূইঁয়া, বাউল মেলা গ্রন্থাগারের সাধারণ সম্পাদক শরীফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আবু হানিফ সরকার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক রমজান আলী, ডা. মঞ্জুরুল হক মঞ্জু সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া অতিথিদের সাথে নিয়ে ৫শতাধিক বই সহ বাউল মেলা গ্রন্থাগারের শুভ উদ্ভোধন করেন। উক্ত গ্রন্থাগারের অন্যতম পৃষ্টপোষক হিসাবে বাউল মেলা ফেসবুক গ্রুপের প্রধান এডমিন ও নান্দাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ডা. আজিজুল হক দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, বাউল মেলা একটি অনলাইন সাহিত্য গ্রুপ যার সৃষ্টি হয়েছিল ২০১৬ সালে প্যারিসে। বাউল মেলা গ্রুপ সৃষ্টি লগ্ন থেকেই সামাজিক ও মানবতার উন্নয়নে কাজ করে যাচ্ছে। লেখক ও পাঠকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করারর জন্য বাউল মেলা সিদ্ধান্ত নেয়, যে সকল সাহিত্যিক ও লেখকরা বাউল মেলাতে লিখেন, তাদের বই ও অন্যান্য লেখকদের বই গুলো সংগ্রহ করে একটি নিজস্ব স্থায়ীভাবে লাইব্রেরি গড়ে তোলার।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতির অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবাধে মাছ ধরা

কমলনগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

কুলিয়ারচরে জুলাই শহিদ ইফতি আব্দুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত

রামগতিতে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

হোসেনপুরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি-আ’লীগের ত্রিমুখী সংঘর্ষ

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগ

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগ

মেঘনায় বিলীন হচ্ছে রামগতি-কমলনগরের বিস্তৃর্ণ জনপদ

জুতার দামদর নিয়ে কুলিয়ারচরে সংঘর্ষে একজন নিহত

পাকুন্দিয়ায় গরু চোর গ্রেফতার