১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৫৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৮, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সড়ক দুর্ঘটানয় দু’দিনে শিশু ও দু”কিশোর সহ তিন জনের মৃত্যু।

নওগাঁ থেকে ছেড়ে আসা মঙ্গলবার বিকালে নজিপুর গামী একটি যাত্রীবাহী বাস উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। বাসটি নজিপুর-নওগাঁ সড়কের কাঁটাবাড়ি মোড়ের সন্নিকটে একটি মটোরসাইকেল আরোহীকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে বাসে থাকা নজিপুর নতুনহাট এলাকার জাহেদুলের স্ত্রী ও দু’সন্তানের মধ্যে জারিফা (৫) বাস থেকে ছিটকে পড়ে বাসের চাপা পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে।

এসময় পত্নীতলা ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং নিহত শিশু জারিফার মৃতদেহ উদ্ধার করে স্বজনদের হস্তান্তর করে এবং এসময় বাসে থাকা ৮-১০ জন যাত্রী আহত হয়েছে বলে বলে পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রায়হানুল ইসলাম শিহাব নিশ্চিত করেছেন।

অপরদিকে সোমবার সন্ধ্যায় নজিপুর-সাপাহার সড়কের বালুঘা মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরহাদ হোসেন (১৮) ও রেজোয়ান সিদ্দিক (১৭) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই সময় সঙ্গে থাকা আরেক আরোহী রাকিব হোসেন (২২) নামে একজন গুরুত্বর আহত হয়েছেন। নিহত ফরহাদ সাপাহার উপজেলার গোডাউন পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং রেজোয়ান একই উপজেলার পিড়ল ডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানাগেছে সেমাবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে উক্ত তিনজন আরোহী পত্নীতলা নজিপুর থেকে সাপাহার যাওয়ার পথে নজিপুর-সাপাহার সড়কের বালুঘা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে, এতে তিন আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ফরহাদ হোসেন ও রেজোয়ানকে মৃত ঘোষণা করে এবং আহত রাকিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত
পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে আহত ব্যক্তির মৃত্যু

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে আহত ব্যক্তির মৃত্যু

কমলনগরে অটোরিক্সা চার্জের বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কমলনগরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

কমলনগরে বিনামূল্যের সার-বীজ পাচ্ছে ৬ হাজার কৃষক

হোসেনপুরে চালককে কুপিয়ে পিকআপ ছিনতাই: গাজীপুর থেকে উদ্ধার

রামগতির দ্বীপচর লম্ভাখালীতে বেলায়েত মাঝির সন্ত্রাসী চাঁদাবাজি

রামগতিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে ভিডিও আপলোড করায় রামগঞ্জে যুবক কারাগারে

কুলিয়ারচর ইউপি নির্বাচনে নৌকার পাশে নেই আওয়ামী লীগ!