৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:২০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে সড়কে নারী-পুরুষ নিহত, আতহ ৪

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ৮, ২০২২ ১২:১০ পূর্বাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস-সিএনজি সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চালকসহ একজন নারী যাত্রী আশঙ্কা জনক।

নিহতরা হলেন কিশোরগঞ্জ সদরের বটির ব্রাহ্মণকান্দি এলাকার মৃত রইছ উদ্দিনের স্ত্রী জহুরা বেগম (৬৫) ও কিশোরগঞ্জ সদরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে রিফাত (২৬)। আহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।

রবিবার (৬ নভেম্বর ২০২২ খ্রিঃ) সকাল সাড়ে আটটার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়নের বক্তরমারা ব্রিজ ও নোয়াগাঁও বাসস্ট্যান্ডের মাঝামাঝি মধুয়ারচর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় কিশোরগঞ্জ থেকে আসা কিশোরগঞ্জ-থ ১১-৩৬০৩ নাম্বারের ভৈরব গামী সিএনজিটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ময়মনসিংহ-ব ১১-০২২১ নাম্বারের সৌখিন এক্সপ্রেস নামে একটি বাসের মুখোমুখি পড়ে যায় এবং সংঘর্ষের সাথে সাথে সিএনজিতে থাকা একজন নারী ও একজন পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং সিএনজি চালকসহ অপর চারজনকে রক্তাক্ত ও আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় জনতা ও কুলিয়ারচর ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের নিকটস্থ ভাগলপুর হাসপাতাল ও ভৈরব হাসপাতালে চিকিৎসা নিতে পাঠানো হয়। তবে আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি।

কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মো. ইলিয়াস বলেন খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে সিএনজিতে আটকে থাকা দুজনের মৃতদেহ ও আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করি। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল এবং বাকি একজন নারী ও একজন পুরুষকে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ভৈরব হাসপাতালে পাঠানো হয়।

কুলিয়ারচর থানা উপ-পরিদর্শক মো. তারেক মিয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে থানা পুলিশের মাধ্যমে দুর্ঘটনার কবলে আটকে থাকা গাড়িগুলির চলাচল স্বাভাবিক করা হয়।

ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থল থেকে ২ জন নিহতসহ বাস ও সিএনজি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী জেলা বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

কিশোরগঞ্জ আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি পালন

কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ার জের, সহকর্মীকে ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার নাটক

নান্দাইল সাংবাদিক সমিতির উদ্দ্যোগে এমপি তুহিনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

পাকুন্দিয়া স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

পত্নীতলায় প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালা

রামগতিতে সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার যন্ত্রপাতি বিতরণ

উপ-সম্পাদকীয়: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতি সেহলী পারভীন এর কৃতজ্ঞতা জ্ঞাপন

পাকুন্দিয়ায় সাহিত্য সংসদ এর মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ঔষুধ প্রতিনিধিদের সাথে ফাতেমা হসপিটালের মতবিনিময় সভা অনুষ্ঠিত