২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:৩৫ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পত্নীতলায় ৪ ইউপিতে পুনঃভোট গ্রহণে বিজয়ী হলেন যারা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৮, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার চার ইউপির পাঁচটি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের দু’জন এবং স্বতন্ত্র দু’জন প্রার্থী।

ঘোষনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক নৌকা প্রতীকে ৮ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা পারভীন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৬২ ভোট পেয়েছেন। আকবরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে ৪ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামান চৌধুরী (স্বতন্ত্র) আনারস প্রতীকে চার হাজার ৫১৭ ভোট পেয়েছেন।

পত্নীতলা ইউনিয়নে ওবায়দুল ইসলাম (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৬ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) আশরাফুল আলম মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ১৭০ ভোট পেয়েছেন। কৃষ্ণপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্যামল মহন্ত ৬ হাজার ১০৯ ভোট পেয়েছেন।

পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদুর রহমান বলেন পুনঃভোট সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি সারাদেশের ন্যায় পত্নীতলা উপজেলার মোট ১১ ইউনিয়নে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বিশৃঙ্খলা ও নির্বাচনী সহিংসতার কারণে এর মধ্যে ৪টি ইউপির মোট ৫টি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত রাখে পত্নীতলা উপজেলা নির্বাচন কমিশন। স্থগিত রাখা সেসকল ইউপিতে সোমবার পুনঃভোট অনুষ্ঠিত হয় ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ পেলো স্কুল-মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী

রশিদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সুবর্নচরে ভুয়া নথির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা এবং মানববন্ধন

রামগতিতে এমপি আবদুল্লাহ’র সাথে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

কমলনগরে ভিজিএফের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ

নান্দাইলে প্রলোভন দেখিয়ে ৪ লক্ষাধিক টাকা আত্মসাত

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি কিশোরগঞ্জ সদর মডেল থানার আব্দুল্লাহ আল মামুন

কমলনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কমলনগর কৃষি অফিসে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রামগতিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু