১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:০২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় মাদরাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে নগদ টাকা ও জমি আত্মসাতের অভিযোগ; সংবাদ সম্মেলনে ভুক্তভোগী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বর্ষাগাতী বালিকা দাখিল মাদরাসার সুপার মো. নজরুল ইসলাম ও পরিচালনা কমিটির সভাপতি মো. মহিবুর রহমানের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভনে এক নারীর কাছ থেকে নগদ ৯ লাখ টাকা ও ৭৪ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনেন উপজেলার আঙ্গিয়াদী আদিত্যপাশা গ্রামের ভুক্তভোগী নারী মোছা. জোসনা আক্তার। তিনি ওই গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নানের স্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী নারী জোসনা আক্তারের পক্ষে তাঁর মেয়ে ইয়াসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন মোছা. জোসনা আক্তার, ইয়াসমিন আক্তারের স্বামী মো. আল ফারুক, প্রতিবেশী মো. সোয়েব মিয়া ও চরফরাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. তাজ উদ্দিন খান স¤্রাট প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোসনা আক্তার বলেন, ২০২১ সালে আমার মেয়ে ইয়াসমিন আক্তারকে আয়াপদে ও নাতী বউ শান্তা আক্তারকে কম্পিউটার ল্যাব অপারেটর পদে বর্ষাগাতী বালিকা দাখিল মাদরাসায় নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে আমার কাছ থেকে ৭৪ শতাংশ জমি মাদরাসার নামে লিখে নেয় মো. নজরুল ইসলাম ও মো. মহিবুর রহমান। পরবর্তীতে কম্পিউটার ল্যাব আনার কথা বলে এবং চাকুরীর খরচ বাবদ আরও ১২ লাখ টাকা দাবী করেন নজরুল ইসলাম ও মহিবুর রহমান। পরে তাদের কথামত ২০২২ সালের ৭ জুলাই আমি তাদের হাতে ৩ লাখ ১২ হাজার টাকা ও একই বছরের ১৩ ডিসেম্বর ৬ লাখ টাকা দেই। দুই কিস্তিতে মোট ৯ লাখ ১২ হাজার টাকা আমি সভাপতি মহিবুর রহমানের হাতে তুলে দেই। কিন্তু এখন পর্যন্ত কোন চাকুরী দিতে পারেননি তারা।

তিনি আরও বলেন, আমি সহজ সরল মানুষ। আমাকে মাদরাসার সুপার ও সভাপতি ধর্মের মা বানিয়েছে। মা বানিয়ে বলে যে, মাদরাসার স্বীকৃতি আনতে হলে ৩৪ শতাংশ জমির প্রয়োজন। তাদের কথামত আমি রাজি হই। পরে জমি রেজিষ্ট্রি দেওয়ার পর জানতে পারি প্রতারণা করে তারা আমার কাছ থেকে ৩৪ শতাংশের জায়গায় ৭৪শতাংশ জমি লিখে নিয়েছে। এখন টাকা ও জমি ফেরত চাইলে মহিবুর রহমান ও নজরুল ইসলাম আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি এ ধরনের জঘন্য ঘটনার সঠিক বিচার এবং আমার দেওয়া জমি ও টাকা ফেরত চাই।

মাদরাসার সুপার মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মাদরাসায় দান কাওলা মূলে ৭৪ শতাংশ জমি লিখে দিয়ে এর বিনিময়ে ৪ লাখ টাকা নিয়েছে। এখন অপরের প্ররোচনায় তিনি চলছেন। এ বিষয়ে তিনি জেলা প্রশাসক বরাবরে আমাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বর্তমানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন।

মাদরাসার সভাপতি মো. মহিবুর রহমান বলেন, আমাদের ওপরে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ইহা একটি সাজানো নাটক। মাদরাসায় জমি লিখে দেওয়া বাবদ তিনি মাদরাসার কাছ থেকে ৪ লাখ টাকা নিয়েছেন।

এবিষয়ে জানতে কিশোরগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদার মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম বলেন, আমি শুনেছি জেলা শিক্ষা কর্মকর্তা স্যারের বরাবরে ভুক্তভোগী নারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে আলোচনার শীর্ষে সফিকুল ইসলাম

রামগঞ্জ প্রেসক্লাবের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগতিতে চর বাদাম ইউনিয়ন যুবলীগের আনন্দ মিছিল

কিশোরগঞ্জে ডা. এস কে এম নাজমুল হাসান সহযোগী অধ্যাপক (হেপাটোলজি) হিসেবে পদোন্নতি

পাকুন্দিয়ায় পুলেরঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রামগতিতে ভোক্তা অধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত

কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

কমলনগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ইটনায় গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

রামগতিতে খাদ্যবান্ধবের চাল না পাওয়ায় দূর্ভোগে বিশ হাজার হতদরিদ্র