৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:১০ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়ার মাহফিল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৭, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) পাকুন্দিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, সোনালী ব্যাংক পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার রেজা-ই-রাব্বি।

বাংলাদেশ শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক এবিএম মাজহারুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এনাতুল্লাহ শুভ্র, পাকুন্দিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ারা বেগমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক কামরুজ্জামান। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উত্তর জাংগালিয়া সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবদুর রহিম।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়া হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন

হোসেনপুরে বাজার মনিটরিং ও যানযট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণ

রামগতি পৌর তহশীলের ভূমিতে চলছে বিতর্কিত ভবন নির্মাণ

রামগতির চর রমিজে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইউপি চেয়ারম্যান দিদারের বাঁধা

রামগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল

পত্নীতলায় হার না মানা ৩ জয়িতার গল্প

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোহেলের মনোনয়ন ফরম ক্রয়

পাকুন্দিয়ায় হত্যা মামলার প্রধান আসামী স্বপন পঞ্চগড় থেকে গ্রেফতার

অষ্টগ্রামে মাদ্রাসা ছাত্রীদের মাঝে বস্ত্র বিতরণ

কিশোরগঞ্জ-৫ আসনে টানা চতুর্থবারের মতো নৌকা পেলেন আফজাল