৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৩০ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় হত্যা মামলার প্রধান আসামী স্বপন পঞ্চগড় থেকে গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৬, ২০২২ ১১:৫২ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নাসির উদ্দিন (৩৮) নামের এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহার ভুক্ত পলাতক আসামী স্বপন মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট) পঞ্চগড় জেলা সদরের চৌরাঙ্গির মোড় থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। স্বপন মিয়া উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামের মৃত আবদুল বাতেনের পুত্র। তাকে শনিবার (৬ আগষ্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি এ মামলায় এজাহারভুক্ত প্রধান আসামী ছিলেন।

আহুতিয়া তদন্তের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, পঞ্চগড় জেলা সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে চৌরাংগির মোড় এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মামলার এজাহারভুক্ত আরো দুই আসামীকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হলো।

উল্লেখ্য, উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামের আবদুল করিমের ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে স্বপন মিয়ার (৩৮) মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার (২ আগষ্ট) সকালে বিরোধপূর্ণ জমির কলা বাগান থেকে একটি কলার ছড়ি কাটতে যান নাছির উদ্দিন।

এ নিয়ে নাসির উদ্দিন ও স্বপন মিয়ার মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বপন মিয়া দা দিয়ে নাসির উদ্দিনকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত নাছির উদ্দিন মাটিতে লুটে পড়ে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই নিহতের ছোট ভাই মো. সোলাইমান বাদী হয়ে ৫ জনকে আসামী করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই স্বপন মিয়া পলাতক ছিলেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে নামমাত্র প্রকল্প দেখিয়ে সরকারি টাকা লুটের অভিযোগ

কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুবর্ণচরে “মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ক” প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় মেয়র, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এমপি’র মতবিনিময়

কুলিয়ারচর ইউপি নির্বাচনে নৌকার পাশে নেই আওয়ামী লীগ!

ঈদের নামাজ পড়া নিয়ে নিহতের জের: ২ আসামী গ্রেপ্তার

রামগতি আহাম্মদীয়া কলেজের নাম পরিবর্তনের দাবী

কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনে কঠিন সমীকরণে জাপা জয়ের পথের কাঁটা স্বতন্ত্র

কমলনগরের বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায়, দুইজন র‍্যাবে ১১ হাতে গ্রেফতার

কিশোরগঞ্জের হোসেনপুরে ৬০০ শিক্ষার্থী পেল বঙ্গবন্ধুর‘ অসমাপ্ত আত্মজীবনী’