২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৫২ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ইটনায় মহান মে দিবস পালন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ

এম তাজুল ইসলাম, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (১লা মে) ২০২৫ইং সকাল ১১ ঘটিকায় ইটনা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি আবু বকর সিদ্দিক, ইটনা উপজেলা বিএনপি সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা সহ উপজেলার বিভিন্ন শ্রমিক নেতাগণ মহান শ্রমিক দিবসে শ্রমিকদের বিভিন্ন অধিকারের কথা তুলে ধরে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।

অন্যান্যের মাঝে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার শ্রমিকগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন করা হয়। এছাড়া মহান মে দিবস উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জের সাবেক এমপি ড. আলাউদ্দিন বাবা-মায়ের পাশে শায়িত

তাড়াইল ও ইটনা উপজেলার সংযোগ কাঠের ব্রীজ দেখতে ভিড় করছে দর্শনার্থীরা

কমলনগরে সবুজ বনায়নে অগ্রণী ভুমিকা রাখছে পূবালী ব্যাংক পিএলসি

হোসেনপুর উপজেলা হাসপতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

উপ-সম্পাদকীয়: এসপি’র বাংলোয় বাক প্রতিবন্ধী বোবা’দের নিয়ে ইফতার

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

কুলিয়ারচরে পরিবার পরিকল্পনার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পত্নীতলায় গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে স্টেশন মাস্টারের ওপর জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই জমে উঠেছে