১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:১৫ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পুঠিয়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ !

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৩১, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিয়োগ বাণিজ্য, আর্থিক অসঙ্গতিসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ৭ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব চেয়ে তিন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট ওই তিন প্রতিষ্ঠানের সভাপতি এ, কে, এম, নূর হোসেন নির্ঝর।

কারণ দর্শানো নোটিশ পাওয়া প্রতিষ্ঠান প্রধানরা হলেন- পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন সিহাব, গাওপাড়া সেনভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাসির উদ্দিন উইলিয়াম, শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরাবিয়া সুলতানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভূত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর নিয়োগ বাণিজ্য, আর্থিক অসংগতিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এসব প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তাদের জবাব যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

মুনষ্টার একাডেমীর শিক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ১৫শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গাংগাইল ইউনিয়নবাসীর পরিবর্তনের অঙ্গিকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী এড. নয়ন

কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর নতুন কার্যকরী কমিটি

পাকুন্দিয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

রামগতিতে প্রবাসীর দোকান ভিটি দখলের অভিযোগ

কমলনগরে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় মামলা: গ্রেফতার-১

কিশোরগঞ্জে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত