২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:১৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা কর্মীদের কর্মবিরতি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৫, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অবস্থিত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা বিভাগে কর্মরত কর্মীদের যৌক্তিক ৭ দফা- দাবি নিয়ে কর্মবিরতি পালন ও একটি স্মারকলিপি প্রদান করেছে নিরাপত্তা কর্মীরা।

সোমবার (৪ আগস্ট ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক অফিসের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।

নিরাপত্তা কর্মীদের নেতৃত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার মো. সাইফুল ইসলাম জানান, মাসিক বেতন বৃদ্ধি, ওভারটাইমের সঠিক মজুরি প্রদান, বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান, বিনা নোটিশে চাকুরী থেকে অব্যাহতি দেওয়া বন্ধ করা, ব্যবস্থাপনার অপমানজনক আচরণ বন্ধ করা, ডিউটির সময় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা এবং উপযুক্ত ডিউটির সময় ও পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়ার দাবি নিয়েই এ কর্মবিরতি পালন করছেন।

এবিষয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক বাহার উদ্দিন ভূঁইয়া নিরাপত্তা কর্মীদের ৭ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের দাবিগুলো পুরণের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে আলোচনা সভা

পাকুন্দিয়ার বিএনপি নেতা মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ক্রস ফায়ারে হত্যার ভয় দেখিয়ে ৫লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে ডিবির বহিষ্কৃত এসআই হাসানের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ ম্যানেজার ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্যুৎ বিরম্ভনায় নির্ঘুম রাত কাটছে পাকুন্দিয়াবাসীর

রামগতিতে বড়খেরী ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

রামগতিতে পাবলিক লাইব্রেরী পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ

রামগতিতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

পাকুন্দিয়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

তাড়াইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান