সাম্প্রতিক স্বদেশ ডেক্স: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কৃতি সন্তান সৎ আদর্শিক ও নির্ভিক কর্তব্যপরায়ন মোহাম্মদ ছালাউদ্দিন রিপনকে (৩০০১৩২)মহাপরিচালক হিসেবে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর ঢাকায় পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ২০২৫ খিস্টাদ্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব ভবন, প্লট-এফ ১/এ, আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ কাস্টমস ও ভ্যাট প্রশাসন-০১ শাখার মো. আহসান উল্লাহ (দ্বিতীয় সচিব) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-০১ এর স্বাক্ষরিত ০৮.০১.০০০.০১১.০৫.০০০১.১৪-৯০০ নং স্মারক এর প্রজ্ঞাপনের আলোকে এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারী ২০২৬ইং) তারিখে তিনি নতুন বদলকিৃত কর্মস্থলে যোগদান করেন।
এর আগে তিনি দক্ষতা ও সততার সাথে অতিরিক্ত কমিশনার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায় কর্মরত ছিলেন।
মোহাম্মদ ছালাউদ্দিন রিপন মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আগামীর কর্ম-প্রত্যাশার মাধ্যমে জনসাধারণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মোহাম্মদ ছালাউদ্দিন রিপন রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মরহুম ডা. আবদুস সালাম এর পুত্র। তিনি ২৪তম বিসিএস এর মাধ্যমে ২ জুলাই ২০০৫ সালে (এসিস্টেন্ট কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট) কর্ম জীবন শুরু করেন।


















