২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:০৭ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৩ জন গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৬, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
রামগতিতে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৩ জন গ্রেফতার

গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ ডাকাত সন্দেহে আজিম বেপারী ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে কোষ্টগার্ড।

শুক্রবার (৫ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার চরগজারিয়ার মেঘনা নদী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে চরআবদুল্লাহ এলাকায় তাদের মাছের আড়তে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, একটি দেশীয় একনলা বন্দুক এবং তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

রামগতি কোষ্টগার্ড সূত্রে জানা যায়, চরঘাসিয়া ও মৌলভীরচর এলাকার আলোচিত ডাকাত সর্দার খোকন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে আজিম বেপারীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের সময় আজিম বেপারীর ব্যবহৃত মাছ ধরার নৌযান থেকে বশির ও তার ছেলে রাব্বি নামের আরও দুইজনকে আটক করা হয়। তারা আজিমের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানান কোষ্টগার্ড।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রামগতি কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) সফিকুল ইসলাম বলেন, আটক ৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, কোষ্টগার্ডের পক্ষ থেকে তিনজন আসামি থানায় হস্তান্তর করা হয়। তাদেরকে আদালতের সোপর্দ করা হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

প্রবাসে থেকে গুমের মামলার আসামী হলেন প্রবাসী বাবু কমল চন্দ্র দাস

রামগতিতে যুবদলের বিক্ষোভ মিছিল

ছয় বছর ধরে বিছানায় পিঠ ঠেকাননি নান্দাইলের নুরুল আমিন

হোসেনপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

“ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি” প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই জমে উঠেছে

কুলিয়ারচরে নতুন ইউএনও ফারজানা আলম এর যোগদান

রিভারসিটি প্রেসক্লাব ও আরআরইউ এর উদ্দ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পাকুন্দিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত