৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:৪৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিকশা-সহ চোর গ্রেফতার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৬, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিকশা-সহ মো. আশিক (২৪) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম টুলটলি পাড়া থেকে ওই চোরকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই অটোরিকশাটি উদ্ধার হয়।

গ্রেফতার চোর মো. আশিক (২৪) সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্পের মো. রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, বুধবার (২৪ এপ্রিল) অটোরিকশা চালক মো. রাসেল সন্ধ্যা পৌনে ৭টায় প্রকৃতির ডাকে সাড়া দিতে কাশিয়াডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় রাস্তার পাশে তার অটোরিকশাটি রেখে বাগানের ভিতরে যান। ফিরে এসে দেখেন তিন ব্যক্তি তাঁর অটোরিকশাটি চুরি করে নিয়ে যাচ্ছে। ওই সময় তিনি চিৎকার করে দৌঁড়ে চোরদের ধরার চেষ্টা করে ব্যার্থ হয়। এ ঘটনায় রাসেলের বাবা পাভেল মিয়া কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার পর বৃহস্পতিবার দুপুর ২টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া এলাকা থেকে চোর মো. আশিককে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেনের নেতৃত্বে এসআই মো. আব্দুল হাকিম ও সঙ্গীয় ফোর্স। এসময় তার কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার চোর আশিক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৮১টি পরিবার

কমলনগরে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টারের দাফন সম্পন্ন

কমলনগর প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা

কমলনগরের (বাংলাদেশি) যুবকের সৌদি আরবে মৃত্যু

কমলনগরে সৎ দক্ষ শিক্ষা অফিসারের বদলীজনিত বিদায়ী সংবর্ধনা

রামগতি পৌর মেয়র সরকারী ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেন

নান্দাইলে আজিজুল হক কল্যাণ স্ট্রাস্টের উদ্যোগে ২শতাধিক কম্বল বিতরণ

কমলনগরে সুধীজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কমলনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার আয়োজন

কমলনগরের বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায়, দুইজন র‍্যাবে ১১ হাতে গ্রেফতার