৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:২৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৪, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ২০২২ সালের এস এস সি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আ’লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী বলেন, আমরা দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। যাদের আত্নত্যাগে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপজেলায় ২০২২ সালের এস এস সি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। প্রত্যাশা করি এ কৃতি শিক্ষার্থীদের মাঝ থেকে গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব।

প্রধান অতিথি শরাফ উদ্দিন আজাদ সোহেল তার বক্তব্যে বলেন, শহিদ বুদ্ধিজীবীদের রক্তের সিঁড়ি বেয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকার বাংলাদেশ। যাদের আত্নত্যাগে আমরা স্বাধীন তাদের বিনম্্র শ্রদ্ধায় স্মরন করি আর আজকের সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা দেশকে করবে অগ্রগামী।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় দলিল লেখক সমিতির নির্বাচনে প্রদীপ সভাপতি, আসাদ সম্পাদক

রামগঞ্জে স্বপ্নপুরী’র উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাজারো মানুষের ঢল

রামগতিতে হার্ট এ্যাটাকে ব্রিকফিল্ড মালিকের মৃত্যু

আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে —লক্ষ্মীপুরের সমাবেশে ড. রেজাউল করিম

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু, রাষ্ট্রপতির শোক

কিশোরগঞ্জ ফার্মাসিউটিক্যাল ম্যানেজার ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ৮৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ

কমলনগরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

মৌমিতার ধর্ষণের বিচার চেয়ে রাবিতে গণসংহতি ও মোমবাতি প্রজ্বলন

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত