১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:২৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে তিনটি মর্টার শেল বিস্ফোরক পাওয়া গেছে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৯, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ

গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানির লাইন মেরামত করতে গিয়ে শ্রমিকদের মাধ্যমে মর্টার শেল বিস্ফোরক তিনটির সন্ধান পাওয়া গেছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তাজল ওসি সড়কের সহিদ মাস্টার বাড়ির সামনে সড়কে মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা মর্টার শেল সদৃশ্য বিস্ফোরক বস্তু তিনটি দেখতে পান। পৌরসভার উপ-প্রকৌশলী রিফাত হাসান বলেন তাৎক্ষনিক ভাবে ঘটনাটি পুলিশকে জানানো হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায় পুলিশ ঘটনাস্থলকে লাল ফিতা দিয়ে ঘেরাও করে রেখেছে এবং দুই দিক থেকে রাস্তা বন্ধ করে দেন। সব ধরনের চলাচল বন্ধ রাখতে এবং নিরাপত্তা সার্থে এটি করা হয়েছে বলে জানা যায়।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিক ভাবে বস্তু তিনটি কে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট বোমা বা মর্টার শেল বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বোমা নিষ্ক্রিয় ইউনিটের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি জেলা পুলিশ সুপার কে জানানো হয়েছে। নিরাপত্তা জন্য সড়কটিকে দুই দিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

আরএমপি’র কমিশনার-সহ ৪০০ জনকে পদক পরালেন প্রধানমন্ত্রী

পত্নীতলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

কমলনগরে প্রাথমিকের প্রধান শিক্ষককে সংবর্ধনা

কমলনগরের বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায়, দুইজন র‍্যাবে ১১ হাতে গ্রেফতার

রামগঞ্জে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদী

পাকুন্দিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকি পালিত

রামগতিতে ভুলুয়া নদীর ভাঙনে নিঃস্ব কয়েক হাজার পরিবার, বাঁধের দাবীতে মানববন্ধন

পাকুন্দিয়ায় পাচারকালে ৫০ বস্তা ডিএপি সার জব্দ

পত্নীতলায় পৌর মেয়র লাঞ্চিত হওয়ার ঘটনায় মানববন্ধন

রামগতিতে এসডিএফ এর অবহিতকরণ সভা