১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:০৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে দূর্বৃত্ত আক্রান্ত পুজারীর হাসপাতাল ত্যাগের আগেই আসামীর জামিন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১১, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরেরের রামগতিতে নিজ বাড়ীর কালী মন্দিরে দূর্বৃত্তর হাতে ছুরি হামলায় আক্রান্ত পুজারী গৃহবধূ মঞ্জু রাণী দাসের হাসপাতাল ত্যাগের আগেই আদালত থেকে জামিন লাভ করেছেন মামলার প্রধান আসামী মহিন।

জানা যায়, ২৮ এপ্রিল সন্ধা সাড়ে ৭ টার দিকে পৌর ৩নং ওয়ার্ডে গৌরহরিচন্দ্র দাসের বাড়ীর কালি মন্দিরে মৃত গৌরহরি চন্দ্র দাসের স্ত্রী মঞ্জু রাণী দাসের (৬৫) উপর ছুরি হামলা চালিয়ে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় স্থানীয় বখাটে যুবক মহিন।

এ ঘটনায় মঞ্জু রাণী দাস বাদী হয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে আসামী কওে থানায় মামলা দায়ের করেন। তার বড় ছেলে রবি শংকর চন্দ্র দাস স্কুল শিক্ষক ও মেজো ছেলে মনি শংকর দাস বেক্সিমকো কোম্পানীর এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন।

ভূক্তভোগীর ছেলে রবি শংকর জানায়, আমার মাকে অজ্ঞাতনামা এক যুবক হামলা করে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার নিয়ে যায়। আমার মায়ের শরীরে থাকা স্বর্লালংকার ছিনতাই করতে চাইলে দূর্বৃত্তকে বাঁধা দেয়ায় সে আমার মাকে ছুরি দিয়ে আঘাত করে এতে মায়ের শরীরে বিভিন্ন অংশে গভীর কাটাছেঁড়া ক্ষতের সৃষ্টি হয়। এ ঘটনায় আমার মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা করেন।

পুলিশ তদন্ত করে স্থানীয় ভাবে সন্দেহভাজন একজনকে শনাক্ত করে। পওে বিভিন্ন সোর্স ও উচ্চ প্রযুক্তির মাধ্যমে চিহিৃত হয় স্থানীয় মহিন এ ঘটনার জন্য দায়ী। র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে আটক করে। পরে পুলিশ আদালতে প্রেরণ করলে কোর্ট আসামী মহিনকে জামিন প্রদান করেন।

মহিন একই এলাকার হাওলাদার বাড়ীর তোফায়েল হাওলাদারের ছেলে।

ভূক্তভোগী পরিবারের লোকজন জানায়, হামলার শিকার গৃহবধূ মঞ্জু রাণী দাস হাসপাতাল ত্যাগের পূর্বে মামলার একমাত্র আসামী জামিনে বের হয়ে যাওয়ায় ফলে বাদী ও তার পরিবারের মধ্যে চরম আতংকের মধ্যে রয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগর মডার্ন হাসপাতাল প্রাঃ এর বর্ষপূর্তি উদযাপন

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা

তাড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কমলনগরে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. নুরুল আমিন রাজুর মতবিনিময় সভা

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আহবায়ক কমিটি গঠন

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভূয়া জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগ

পত্নীতলায় কালাজ্বর সর্ম্পকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় নরসুন্দা নদী খননের মাটি বিক্রি করছে চেয়ারম্যানের ভাই

উপ-সম্পাদকীয়: স্থানীয় সরকারের সুশাসন