২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৪৬ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ঐতিহাসিক বিজয়পুর যুদ্ধ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৯, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি: ঐতিহাসিক ২৮ জুন ১৯৭১ সালের রক্তাক্ত বিজয়পুর যুদ্ধ দিবস (২০২৬) উপলক্ষে ররিবার সকাল ১১ঘটিকার সময় দুর্গাপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে  মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল এবং শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সার্বক সহযোগিতায় এক আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বিজয়পুর যুদ্ধে সকল বীর শহীদদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মুক্তিযোদ্ধা  কমান্ড কাউন্সিলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাশিদ মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহবায়ক সাখাওয়াত হোসেন সজীব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস, প্রধান আলোচক সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সম্মানিত বিশেষ অতিথি বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমীর পরিচালক পরাগ রিছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বিকাশ সরকার, শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা, দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক সজীম শাইন, দুর্গাপুর পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, এসবি রক্ত দান সমাজ কল্যান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার প্রমুখ।

দুর্গাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এই সভায় বক্তারা ১৯৭১ সালের ২৮ জুন বিজয়পুর যুদ্ধের সম্মুখ যুদ্ধের বীরত্বগাথা ও ভয়াবহতা নিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ বিস্তারিত আলোচনা করেন।​

অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান আলোচক ও বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, বিজয়পুরের যুদ্ধ দুর্গাপুর তথা দেশের স্বাধীনতার ইতিহাসে এক রক্তক্ষয়ী ও গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই বীরত্বের ইতিহাস পৌঁছে দেওয়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

​আলোচনা সভা শেষে বিজয়পুর যুদ্ধে শহীদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জে পুলিশের “ ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ২৫ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কুলিয়ারচরে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কমলনগরে স্কুল শিক্ষক বাবার পাঁচ সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পেয়েছে

পাকুন্দিয়ায় বেপরোয়া চুরি, ডাকাতি ছিনতাইয়ে প্রতিরোধ সভা

প্রতারকচক্রের খপ্পরে পড়ে দুবাই জেলে কটিয়াদীর পরশ; উদ্ধারের আশায় পরশের পরিবারের সংবাদ সম্মেলন

কমলনগর কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও নগদ অর্থ প্রদান

কুলিয়ারচরে সাংবাদিকদের সাথে বিএনপি’র মতবিনিময় সভা

রায়পুরের উন্নয়নে ইউএনও সাবরীন ছিলেন আন্তরিক—এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি