২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৫৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে প্রবাসীর দোকান ভিটি দখলের অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৯, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে জহির উদ্দিন নামক এক প্রবাসীর দোকান ভিটি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী লাভু গংদের বিরুদ্ধে। সোমবার সকালে চর পোড়াগাছা ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার সংলগ্ন মৎস্য প্রজেক্টে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সুবিচারের আশায় ভূক্তভোগী জহির থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৬নং ওয়ার্ড গুচ্ছগ্রাম বাজারের মসজিদ সংলগ্ন ২০ শতক দোকান ভিটির ক্রয়সূত্রে মালিক স্থানীয় আবদুল্যাহ সেরাং। উত্তরাধীকার সূত্রে সে দোকান ভিটির বর্তমান মালিক আবদুল্যাহ সেরাংয়ের ছেলে প্রবাসী জহির উদ্দিন ও জমির। একই খতিয়ানের ২৪ শতক ভূমির মালিক মেজবাহ উদ্দিনের স্ত্রী জরিনা বেগম, ২৪ শতক ভূমির মালিক আবদুল্যাহ সেরায়য়ের ছেলে জমির ও তার আরেক ছেলে জহির ২০ শতক ভূমির মালিক এবং ১৪ শতক ভূমির মালিক এডভোকেট শাহাদাত হোসেনের স্ত্রী আমেনা বেগম।

ভূক্তভোগী জহির জানান, স্থানীয় প্রভাবশালী জসিম মেম্বারে ছেলে লাভু, কাইউমের ছেলে রিপন, কুদ্দুসের ছেলে মামুন ড্রাইভার ও লাভুর ভগ্নিপতি করিম সহ কতিপয় সন্ত্রাসী মিলে আমাদের বৈধ দোকান ভিটির জায়গাটি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। তারা দখল করতে না পেরে আমার ছোট ভাই জমিরকে গুচ্ছগ্রাম বাজারে প্রকাশ্যে বেশ কয়েকবার মারধর করেছে। বর্তমানে আমাদেরকে প্রাণনাশ সহ নানান ধরনের হুমকি ধমকি দিচ্ছে। আমরা ন্যায় বিচার চাই।

তিনি আরো জানান, একই ভিটির মালিকানা দাবী করে স্থানীয় জসিম মেম্বারের ছেলে ইয়াসির আরাফাত লাভু ও তার সঙ্গীয়রা। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার সুরাদে লাভু গংরা দোকান ভিটির জায়গাটি দখলে নিয়ে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে দেয়। তারা সেখানে বাকি যে জায়গাটুকু রয়েছে তাও দখলের জন্য পাকা পিলার দিয়ে ঘর নির্মানের চেস্টা করে। দখলে বাঁধা দেয়ায় আমার ভাই জহির ও আমাকে গুচ্ছগ্রাম বাজারে বেশ কয়েকবার মারধর ও জায়গা ছেড়ে দিতে ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদর্শন করে।

স্থানীয় নবিয়ল হকের ছেলে কামাল উদ্দিন সহ অনেকে জানান, আমাদের জানামতে জসিম মেম্বার তার জীবদ্দশায় সে তার অংশের ভিটি বিক্রি করে দেন। এখন তার ওয়ারিশরা তা অস্বীকার করে প্রকৃত ক্রেতাদের জমি থেকে উচ্ছেদের জন্য নানান ধরনের পাঁয়তারা করছে।

লাভু দখলের বিষয়টি অস্বীকার করে বলেন এটা আমার মরহুম পিতার ক্রয়কৃত সম্পত্তি। আমাদের বৈধ সম্পত্তিতে আমরা ঘর নির্মাণ করছি।

রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জোরপূর্বক ঘর তোলার অভিযোগ পেয়ে তাৎক্ষনিক সেখানে শান্তি-শৃংখলা রক্ষায় পদক্ষেপ নিয়েছি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) জামায়াত প্রার্থী এ আর হাফিজ উল্যাহ’র নির্বাচনী ইশতেহার

কমলনগরে ওমর আনসারী (রহঃ) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ইফতার মাহফিল

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নান্দাইলে আলোচনা সভা

পরিবেশ সুরক্ষায় মিঠামইন হাওরে ৫০ কিলোমিটার স্কেটিং রাইড

উপ-সম্পাদকীয়: পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সৃষ্ট সমস্যার সমাধান কৌশল

কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনে কঠিন সমীকরণে জাপা জয়ের পথের কাঁটা স্বতন্ত্র

রাজশাহীর আমবাগানে ফোটেনি আশানুরূপ মুকুল!

কমলনগরে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রামগতিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

অষ্টগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল