২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:১১ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জামায়াতের আমির ডা: সফিকুর রহমান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২২, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ফ্যাসিষ্ট হাসিনা সরকার শুধু দেশ দখল করে রাখে নাই, এদেশের খাল বিল নদীনালাও দখল করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার সকল সুযোগ সুবিধা চেটেপুটে খেয়ে গেছে। কথাগুলো বলেন ডা: সফিকুর রহমান, আমীর-জামায়াতে ইসলামী।

তিনি আরো বলেন, সারা দেশের মত লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের মত ছোট একটি ইউনিয়নের পানির স্বাভাবিক গতিপথ দখল করে স্থাপনা নির্মাণ করেছে রেখেছে ফাসিষ্ট সরকারের দোসররা। গুম, খুন, লুট, ফাঁসি দিয়ে অসংখ্য নেতাকর্মীকে শহিদ করে ক্ষান্ত না হয়ে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে চেয়েছে। মহান আল্লাহর রহমতে তিন দিনের মাথায় শেখ হাসিনা পালিয়ে গিয়ে তারাই দেশ থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে। আমাদের এ ১৬ বছর কোন সামাজিক কাজ করতে দেয়া হয় নাই। পোড়াগাছার দুর্যোগ কবলিত সকল মানুষের কাছে জামায়াতের সাহায়্যের হাত পৌঁছে যাবে ইন-শা আল্লাহ। তিনি বিত্তবানদের দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে লক্ষ্মীপুরের রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের ঢল ও অতিবৃষ্টির পানিতে জলবন্দী বিশ হাজার মানুষের সাথে সাক্ষাত ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জয়েন্ট সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগর আমির দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর শিবিরের দায়িত্বশীল, জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, জেলা জামায়াতের আমির মাষ্টার এস ইউ এম রুহুল আমিন ভুইয়া, জেলা সেক্রেটারী ফারুক হোসেন নুরনবী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, জামায়াত নেতা পোড়াগাছা ইউনিয়নের কৃতি সন্তান মহিন উদ্দিন মহি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় তিন শতাধিক মানুষের হাতে শুকনো খাবার সহ বিভিন্ন উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন নেতৃবৃন্দ।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে হজ্বযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর-লুটপাট, আহত ১

কমলনগরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে চুরি হওয়া শিশুটি ৪৮ ঘন্টা পরেও উদ্ধার হয়নি

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভূয়া জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগ

নান্দাইল প্রেসক্লাবে ভ্রাম্যমান ফ্রি রক্ত গ্রুপ নির্নয় কর্মসূচি

কমলনগরে মেঘনায় নিষিদ্ধ সময়ে অবাধে মাছ শিকার

হোসেনপুরে মহান স্বাধীনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

পাকুন্দিয়ায় ইউপি নির্বাচনে প্রত্যাহার করে নিলেন ২১ প্রার্থী

রামগতিতে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা