৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৩৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৯, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ

গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৮ আগস্ট ২০২৬ইং) ভোর রাতে রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারের পশ্চিম গলিতে (সোনালী ব্যাংকের পাশে) আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ৯টি দোকান পুড়ে যায়।

খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। দোকানগুলো টিনশেড ও অনেকটা ফাঁকা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, সেলুন, ফার্মেসি, মুদি দোকান ও প্লাস্টিকের দোকান।

রামগতি ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, অগ্নিকান্ডে ৯টি দোকানে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসেও আনসার প্লাটুন কমান্ডার রিপন মজুমদারের তৎপরতায় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ দাবি

দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন

রামগঞ্জে ৪বছরের শিশুকে হত্যা করে খাটের নিচে লাশ পুতে রেখেছে সৎ মা

কমলনগরে চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

তাড়াইলে হত্যা মামলার আসামিদের বাড়ীঘর ভাঙচুর-লুটপাট

রামগতিতে নির্যাতনের শিকার ক্ষুদ্র ব্যবসায়ী

তাড়াইলে কৃষ্ণচূড়া নামে ভ্রাম্যমান পর্যটক কেন্দ্রের উদ্বোধন

টেকনাফের পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন

নান্দাইলে মরহুম সায়ামের ১০তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত