৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৩৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে মারামারির ঘটনাকে ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৮, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ

গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মারামারির ঘটনাকে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে এক যুবককে জেলহাজতে পাঠানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, ওই এলাকার নার্গিস আক্তার মনির কাছ থেকে তার চাচাতো বোনের জামাই ইউসুফ সম্প্রতি বাকিতে দুটি কাপড় ক্রয় করেন। গতকাল শুক্রবার দুপুরে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে নার্গিসের ভাই সালাউদ্দিন, ছাত্তার ও রাসেলসহ অন্যরা এসে ইউসুফের ওপর হামলা চালায়। এ সময় ইউসুফের শাশুড়ি নুরজাহান ও শ্যালিকা পারভীন বাধা দিতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তারা রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিয়ে নার্গিস আক্তার থানায় মামলা দায়ের করলে সেটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গ্রহন করে মামলা রেকর্ড করেন পুলিশ।

তবে মামলার বাদি নার্গিস আক্তার বলছেন, তিনি কেবল মারধরের বিচার চেয়েছিলেন। ধর্ষণচেষ্টার কোনো অভিযোগ বা মামলা করেননি। কী কারণে তার অভিযোগপত্রে ধর্ষণ চেষ্টার অভিযোগ লিপিবদ্ধ হয়েছে, তা তিনি জানেন না।

এঘটনায় নার্গিস আক্তার বাদি হয়ে ইউসুফের বিরুদ্ধে থানায় মারধর একটি অভিযোগ দিলে শুক্রবার (২৭ মার্চ) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে  শনিবার (২৮ মার্চ) দুপুরে আদালতে সোপর্দ করে।

স্থানীয় রিয়াজ উদ্দিন ও সুজন জানান, এটি সম্পূর্ণ পারিবারিক ও তুচ্ছ ঘটনা। রাতে এটি মীমাংসার কথা ছিল। একটি সাধারণ মারামারিকে ধর্ষণচেষ্টায় রূপ দেওয়া দুঃখজনক।

নার্গিস আক্তার বলেন, আমি ইউসুফের বিরুদ্ধে মারধরের বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ কীভাবে একে ধর্ষণচেষ্টা মামলা করল, তা আমি জানি না।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা রামগতি থানার এসআই মইনাল ইসলাম জানান, ওই নারী থানায় এসে ধর্ষণচেষ্টার অভিযোগ দেওয়ার পরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, ওই নারী থানায় এসে কান্নাকাটি করেছেন এবং নারী পুলিশকে শরীরের আঘাতের চিহ্ন দেখিয়েছেন। তার দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতেই মামলা রেকর্ড করা হয়েছে। এখন মামলা করেননি বলাটা সঠিক নয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

পাকুন্দিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে ৪জন নারীসহ ৮ ভুয়া সাংবাদিক গ্রেফতার

রাজশাহীতে ঘর ছাড়া অভিমানী কিশোরীকে পাবনা থেকে উদ্ধার

পাকুন্দিয়ায় ১কেজি গাঁজা সহ মাদক বিক্রেতা গ্রেফতার

কমলনগরে স্কুলছাত্রের আত্মহত্যা

টেকনাফে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

রামগতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার মহাপরিচালক পক্ষ থেকে বস্ত্র সামগ্রী বিতরণ

টেকনাফে “মৌলভীবাজার একতার বন্ধন” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চরবাদাম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত বদ্ধপরিকর; দিদার উদ্দিন রাজু