১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:১৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে তথ্য অধিকার দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: তথ্য আমার অধিকার জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস-২০২১।

এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, শিক্ষা কর্মকর্তা মো. আহসান, সমবায় কর্মকর্তা মো. ওমর ফারুক, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়েরে প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, সরকারী মডেল প্রাথমিকের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, চর ডাক্তার সপ্রাবির প্রধান শিক্ষক মোশারেফ হোসেন, সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে নাগরিকদের পক্ষ থেকে নানান ধরনের তথ্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে এ পর্যন্ত প্রায় ২ লক্ষ আবেদন করেন তার মধ্যে প্রায় ৯৬ শতাংশ আবেদনের জবাব দিয়ে একটি জবাবদিহীমূলক সরকার প্রতিষ্ঠা পেয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা