৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:২৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে শত বছরের চলাচলের রাস্তা কেটে দিলেন দারোগা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১০, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে আটটি পরিবারের শত বছরের ব্যবহারী ও চলাচলের রাস্তা কেটে দিলেন চট্টগ্রাম হালিশহর থানার এএসআই ইউসুফ। ঘটনাটি ঘটেছে উপজেলার চর আলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ পূর্ব চর সেকান্দর গ্রামের আশ্রাব আলী মতাগো বাড়িতে।

স্থানীয়রা ও ভূক্তভোগী পরিবারগুলো জানায়, মতাগো পুরনো বাড়ির বাহির হওয়ার রাস্তাটি প্রায় শত বছরের পুরনো। এ পথ দিয়ে ১০ টি পরিবারের প্রায় শতাধিক লোকজন চলাচল ও যাতায়াত করে থাকেন। ওই রাস্তার পাশেই চট্রগ্রাম হালি শহর থানার এএসআই ইউসুফের নতুন নির্মিত একটি ঘর ও বাড়ি রয়েছে। ঘরের পাশে তার কিছু কৃষিজমি থাকায় গত ৬ আগস্ট মঙ্গলবার দারোগা ইউসুফ ছুটিতে বাড়িতে এসে ঐ রাস্তার ভিতর তিনি জমি পাবেন বলে দাবী করে রাস্তায় কাউকে চলাচল করতে দিবেনা ঘোষনা দিয়ে সে নিজে ও তার ভাই মিলাদ, ওজি উল্যাহ, সোহেল সহ তার পরিবারের লোকজন দা ছেনি ও লাঠিসোঠা নিয়ে ভূক্তভোগী পরিবারের চলাচলের রাস্তটি কেটে দেয়। এ সময় রাস্তা ব্যবহারকারী পরিবারগুলো বাধা দিলে তারা তাদের উপর অতর্কিত হামলা করে। দারোগা ইউসুফ গংদের সংঘবদ্ধ হামলায় ফারুক, নাজমা বেগম সহ বেশ কয়েকজন আহত হয়। এতে ঐ পরিবারগুলো গত তিন দিন ধরে ঘরবন্দি হয়ে পড়ে। পুলিশের ক্ষমতায় অসহায় পরিবারগুলো থানা পুলিশে অভিযোগ করতেও ভয় পাচ্ছে বলে জানায়।

এএআই ইউসুফ চরআলগী ইউনিয়নের পূর্ব চর সেকান্দর গ্রামের নাজমুল হুদার ছেলে।

ভূক্তভোগী ফারুক ও নেজাম উদ্দিন সহ অন্যান্যরা জানায়, দারোগা ইউসুফ আমাদের চাচাতো ভাই হয়। আমরা একই পরিবারের লোক। মতাগো বাড়ি নামের এ বাড়িটি অনেক পুরনো। এখন বেশ কয়েকটি বাড়িতে ভাগ হয়ে বর্তমানে সেখানে আটটি বাড়ির শ’খানেক লোকের বসবাস। বাড়িতে বসবাসকারী লোকজনের চলাচলের রাস্তাটি শত বছরের পুরনো। ইউসুফ তার দারোগার ক্ষমতা দেখাতে গিয়ে গত পরশু বৃহস্পতিবার সকাল ৬টার সময় তার সহোদর ভাই মিলাদ ও পরিবারের অপরাপর লোকজন নিয়ে দা ছেনি লাঠিসোটা সহ রাস্তাটি কেটে দেয়। এতে আমরা এ রাস্তা ব্যবহার ও চলাচলকারীরা মারাত্নক দুর্ভোগে পড়ি।

এএসআই ইউসুফের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ মো কবির হোসেন বলেন, দু পক্ষের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

বিশিষ্টজনদের সম্মানে কমলনগর প্রেসক্লাবের ইফতার

রামগতিতে মারামারির ঘটনাকে ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

কমলনগরে দুর্বৃত্তের আগুনে পুড়ে মরল কৃষকের ৪টি গরুসহ ২২৫ টি গবাদিপশু

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়, জামায়াতের ভরাডুবি

রামগতিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

কটিয়াদী বানিয়াগ্রামে ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

ফিলিস্তিনের মুক্তির দাবিতে রাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নান্দাইলে শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

রামগতিতে শহীদ পরিবারের পাশে এনসিপি নেতারা