২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:২৯ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে হয় মাদক থাকবে, না হয় পুলিশ থাকবে, পুলিশ কর্মকর্তার কঠোর বার্তা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২০, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ

গোলাম রব্বানী রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬ইং) দুপুর ১২ ঘটিকায় লক্ষ্মীপুরের রামগতি থানার উদ্যোগে আলী আকবর হাজিরহাট বাজারে এসমাবেশ অনুষ্ঠিত হয়।

রামগতি-কমলনগর ( সার্কেল) এএসপি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, তিনি বলেন রামগতি থানার অধীনে হয় পুলিশ থাকবে, না হয় মাদক থাকবে, দুইটা একসাথে থাকতে পারেনা ।

চর আলগী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক তানভীর আহমেদ জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগতি থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, চরগাজী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তু , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কন্ট্রাক্টর, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, চরগাজী ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারি ফরহাদ হোসেন, যুবদল নেতা ফিরোজ আলম, চর আফজল এস ই এস ডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।

মাদক বিরোধী এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

ঈদে পর্যটকদের পদচারণায় মুখরিত কাপ্তাই

পাকুন্দিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন: বাল্কহেড জব্দ, দেড়লাখ টাকা জরিমানা

উপ-সম্পাদকীয়: হাওর অঞ্চলের অকাল বন্যার প্রভাব ও করণীয়

তাড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

পাকুন্দিয়ায় হত্যা মামলার প্রধান আসামী স্বপন পঞ্চগড় থেকে গ্রেফতার

রামগতিতে বিটিভি’র বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

রামগতিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

কটিয়াদীতে ৩৩তম লক্ষটাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফানাইল খেলা অনুষ্ঠিত

কটিয়াদীতে ৩৩তম লক্ষটাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফানাইল খেলা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বিদেশী মদ ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার