১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:৩৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতির পোড়াগাছা ইউনিয়নে কাঁচা রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শিবলী নোমান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২০, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৩নং চর পোড়াগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে রাজা মিয়া জামে মসজিদের উত্তর পাশের কাঁচা রাস্তাটি দীর্ঘদিন যাবৎ জনসাধারণের চলাচলের অনুপযোগী হওয়ায় ইট দিয়ে সংস্কার করলেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও রামগতি উপজেলা যুবদলের আহবাহক মো. শিবলী নোমান।

রবিবার (১৯ জুলাই) দিনব্যাপী স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাস্তা সংস্কারের এ কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা ও বেহাল অবস্থায় থাকায় মসজিদে যাতায়াতকারী মুসল্লি ও এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ত।

স্থানীয়দের এ দুর্ভোগ ও ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে শিবলী নোমান নিজ উদ্যোগে রাস্তাটি ইটের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা করেন। এতে করে মসজিদে নামাজ আদায়সহ দৈনন্দিন চলাচলে সুবিধা হবে বলে এলাকাবাসী প্রত্যাশা করেন।

এসময় স্থানীয় বাসিন্দারা শিবলী নোমানের এ জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নির্বাচনের আগেই এমন কাজ মানুষের আস্থা বাড়ায়।

শিবলী নোমান বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এলাকার ছোট ছোট সমস্যাগুলো সমাধান করাই আমার অগ্রাধিকার। মানুষের দোয়া ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই।”

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

উপ-সম্পাদকীয়: বিসিএস (পরিবার পরিকল্পনা) সাধারণ ক্যাডারদের অস‌ন্তোষ

সাপ্তাহিক বাংলার বিবেকের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামগতি পৌর জামায়াতের বিশাল সহযোগী সদস্য সমাবেশ

বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি চায় না: বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামিম

মেঘনা নদীতে নিখোঁজের পর টুপি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে; আমীর খসরু মাহমুদ চৌধুরী

স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

রামগঞ্জ সাংবাদিকদের সাথে মেয়রের মতবিনিময়

পাকুন্দিয়ায় ছড়িয়ে গেছে সরিষা চাষের লক্ষ্যমাত্রা; হলুদ ফুলে স্বপ্ন বুনছে কৃষক

কিশোরগঞ্জে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়