৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৩৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতির বর্ষিয়ান রাজনৈতিক অধ্যাপক আনোয়ার হোসেন না ফেরার দেশে

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১০, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বৃহত্তর রামগতি উপজেলার বর্ষিয়ান রাজনৈতিক নেতা, প্রবীণ বিশিষ্ট সমাজসেবক, আলেকজান্ডার ইউনিয়নের প্রায় তিন যুগের বেশী সময়ের ধরে বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি………………… রাজেউন)।

শুক্রবার (৭ জানুয়ারী) বিকাল ৪ টায় ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন, বন্ধু, বান্ধব ও গুনগ্রাহী রেখে যান।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বৃহত্তর রামগতি কমলনগরে সকল মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন।

সর্বশেষ - রামগতি উপজেলা