১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:১১ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

স্কুল খোলার প্রথম দিনে পরিদর্শনে কুলিয়ারচরের ইউএনও

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১২, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘ ৫৪৪ দিন বন্ধ শেষে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। তাই স্কুল খোলার প্রথম দিনে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে ঘুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এ ইউএনও।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি বিধিনিষেধ সঠিকভাবে মানার পরামর্শ দেন।

উপজেলা শিক্ষা অফিসার মো. কবিরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন বলেন ১২ সেপ্টেম্বর রবিবার থেকে ক্লাস হবে কেবল ৩য়, ৫ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী, এসএসসি-২১ ও এসএসসি-২২ এবং এইচএসসি পরীক্ষার্থীদের। আর বাকিদের জন্য স্কুলে আলাদা আলাদা রুটিন তৈরি করা হয়েছে । তারা বলেন স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষা, শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরা ও হাত ধোয়া নিশ্চিতে নেয়া হয়েছে নানা ব্যবস্থা।

সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় শুরু হয়েছে ক্লাস। সরকারের নির্দেশনা পালন করে শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করানো হচ্ছে। যথাযথ স্বাস্থ্যবিধি মানার সব নিয়ম মানছেন তারা।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে হিজড়া জনগোষ্ঠীর মান উন্নয়ন শীর্ষক রিফ্রেশার্স কোর্স উদ্বোধন

গাংগাইল ইউনিয়নবাসীর পরিবর্তনের অঙ্গিকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী এড. নয়ন

উপ-সম্পাদকীয়: জননিরাপত্তা দেওয়া পুলিশের মূল কাজ

পাকুন্দিয়ায় চন্ডিপাশা ইউনিয়ন আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

রামগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল

রামগতিতে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

রামগতিতে বাজুসের মতবিনিময় সভা

রামগতিতে আন্ত:স্কুল সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত

চিরবিদায় নিলেন গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী বাবুল

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, স্বাস্থ্য কর্মকর্তাসহ খাদ্য সরবরাহকারীকে শোকজ