১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:১৪ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২৪, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ

মো. মেহবুব আলম মনি, কিশোরগঞ্জ সদর প্রতিনিধি: কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদন্ডপ্রাপ্ত মো. নুরুল ইসলাম (৫০) সদর উপজেলার যশোদল দামপাটুলী গ্রামের কাছুম আলীর ছেলে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. হামিদুল ইসলাম এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০১৫ সালের ৭ই মার্চ সন্ধ্যায় সদর উপজেলার দামপাটুলী গ্রামের একটি ধান ক্ষেতের পাশের ডোবা থেকে অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

পরে, পুলিশ মামলাটি তদন্তের সময় নিহত মীনা বেগমের স্বামী নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেন তিনি। পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটান বলে জানান।পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করলে সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন নুরুল ইসলাম।

২০১৫ সালের ৩ জুলাই কিশোরগঞ্জ মডেল থানার এসআই হুমায়ুন কবীর নিহতের স্বামীকে একমাত্র আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন।

দীর্ঘ শুনানী শেষে এ মামলার রায় প্রদান করেন আদালত।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর ইউএনও কার্যালয়ে লাইব্রেরী এবং মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন

লক্ষ্মীপুরে শীতবস্ত্র নিয়ে রাতে অসহায়দের বাড়িতে সাংবাদিক জয়

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন; সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

কুলিয়ারচরে বাংলাদেশ ছাত্রলীগের বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

কমলনগরে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি ও জন্ম বার্ষিকী পালিত

ফরিদগঞ্জে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তাড়াইলে দারুল কুরআনের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

তাড়াইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কমলনগরে ২য় ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী যারা

রামগতিতে বঙ্গবন্ধুর আশ্রয়নের পুরাতন ঘরের টিন কাঠ লুট