২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:২৪ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাপার উদ্যােগে কিশোরগঞ্জে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৬, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাপার উদ্যােগে কিশোরগঞ্জে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি: শুক্রবার (৫জুন ২০২৬) বিশ্বব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। তারই অংশ হিসেবে সারা বাংলাদেশেও এর বাইরে নয়। এরই ধারাবাহিকতায় আজ কিশোরগঞ্জ জেলার বুরুঙ্গার গ্রামে দিনব্যাপী এ কর্মসূচির পালন করে বাংলাদেশ অটোমোবাইল প্রফেশনালস এসোসিয়েশন (বাপা)।

বুরুঙ্গারচর গ্রামে সংক্ষিপ্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির (বাপা) অতিথিবৃন্দ ও স্থানীয় বিজ্ঞজনদের সমন্বয়ে বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন দিক আলোকপাত করা হয়।

একর্মসূচি সফল করতে বাপার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বৃক্ষপ্রেমী হোছেন আলমগীর সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

যারা অতিথি ছিলেন তারা হলেন বাপার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মারুফ হেসেন। সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন প্রিন্স, ঢাকা বিভাগের যৌথ সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহীদুল্লাহ, মারিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ এর আবদুল্লাহ আল হারুন (মাসুম)।

তাছাড়া মারিয়া ইউনিয়নের ইউপি সদস্য তানভীর আহমেদ উজ্জ্বল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল উপস্থিত থেকে এ কর্মসূচিকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে তারা উল্লেখ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার লক্ষে ৭টি সংগঠনও এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

সংগঠনগুলো হলো: শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগার, জ্ঞান তীর্থ গ্রন্থাগার, ভোরের আলো সাহিত্য আসর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন- কিশোরগঞ্জ, প্রস্তাবিত কাতিয়ারচর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, ইকরা গণ-গ্রন্থাগার ও আলফা লার্নার কোচিং সেন্টার।

এলাকার বুরুঙ্গারচর গ্রামের প্রতিটি বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকগণ বৃক্ষ সমাবেশে প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা-কিশোরগঞ্জ জেলা ইউনিটের সহসভসপতি সাংবাদিক আমিনুল হক সাদী, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক তাফসিলুল আজিজ, সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু, ভোরের আলো সাহিত্য আসর এর সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবুল কাসেম। বিশিষ্ট প্রকৃতিপ্রেমী আলমগীর অলিক, ভোরের আলোর প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিয়ান ফারসী, বিশিষ্ট লেখক ও কবি হীরণ আকন্দ প্রমুখ।

আবহাওয়ার বিশুদ্ধতায় বৃক্ষরোপণ কর্মসূচীর কাজ অব্যাহত থাকবে। অক্সিজেনের মাত্রা বাড়াতেও বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাপ-মাত্রার ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচীর পরিধি বৃদ্ধি করা প্রতিটি নাগরিকের কর্তব্য।

সর্বশেষ - কমলনগর উপজেলা