৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:১৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ইউপি উপ-নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে বাকবিতন্ডা!

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১২, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের প্রার্থী মো. মোশাররফ হোসেন খোকন ও মো. নুরুল করিমের মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা হয়েছে। এ সময় দুই প্রার্থীর সমর্থকরা উপস্থিত হলে এক উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকালে প্রতীক বরাদ্দের পর কমলনগর উপজেলা পরিষদের মূল ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, চর লরেন্স ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পূর্বের নির্ধারিত তারিখ ছিলো। প্রতীক বরাদ্দের পর নির্বাচন অফিস থেকে উপজেলা পরিষদের মূল ভবনের সামনে আসলে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় দুপক্ষের সমর্থকরা জড়ো হলে এক উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।

এ বিষয়ে প্রার্থী মো. নুরুল করিম বলেন, মোশাররফ হোসেন খোকন সাহেব আমাকে দেখে ‘এই বেডা’ বলে সম্মোধন করেন। এবং তিনি ৩০ বছর ধরে চেয়ারম্যানি করেছেন এই দাপট দেখিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেন। তিনি আরো বলেন, এর আগে গতকাল আমার একজন সমর্থকের উপর তার সমর্থকরা হামলা করে গুরুতর আহত করেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে প্রার্থী মোশাররফ হোসেন খোকনের মোবাইল নাম্বারে ফোন করে কথা বলতে চাইলে তার ছেলে ফোন ধরে। প্রার্থীর সাথে কথা বলতে চাইলে তিনি নাই বলে ফোন কেটে দেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি এবং দুজনকে সতর্ক করে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য বলেছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে স্কুল ছাত্রী কে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

রামগতিতে শিক্ষকদের অবহেলায় ৯ শিক্ষার্থী পরীক্ষা থেকে বঞ্চিত

রামগঞ্জে চোরাই মোটরসাইকেল ও মাদকব্যবসায়ী সহ ৩জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের সাংবাদিক কাঞ্চনের বাবা বারিক সিকদার আর নেই

কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

মানবিক যুবলীগ নেতা বায়েজিদ কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

রামগঞ্জে বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

কমলনগরে খ্যাতিমান শিক্ষকের জন্য দোয়ার আয়োজন

লক্ষ্মীপুর জেলা শহরের হাটসহ বিভিন্ন উপজেলায় শেষ মুহুর্তে পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে জখম