১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ বিকাল ৫:১১ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে প্রবাসী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৩, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে “গরিব, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগান ধারণ করে প্রবাসে থাকে কয়েকজন বাংলাদেশীর উদ্যেগে রমজান ও ঈদুল ফিতরের পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চর মার্টিন ইউনিয়নের শাহে আলম মেম্বার দরজায় উত্তর পশ্চিম চরমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ আয়োজন করা হয়।

সমাজে মধ্যবিত্তদের করুণ অবস্থা থাকা ব্যক্তিদের খোঁজে তাদের পরিবারের নিকট এ পুষ্টিকর খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেন “হিলফুল ফুজুল” ছাত্র ঐক্য সংঘের সদস্যরা।

প্রবাসীরা জানান, আমাদের অজ পাড়াতে সবাই অসহায় ও দারিদ্র্যদের খোঁজ নিন। তবে কেউ দারিদ্র্য মধ্যবিত্তদের খোঁজ নেন না। তাই আমরা কয়েকজনে মিলে মধ্যবিত্তের মধ্যে যারা এখন মানবেতর জীবন কাটছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তবে কাউকে আমরা সামনে নিয়ে আসিনি। তাদের সাথে অসহায় ও দারিদ্র্য ব্যক্তিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে ও আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর জন্য সেই উদ্যেগ গ্রহণ করবো।

খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম, ব্যবসায়ী রাকিব হোসেন রাফি, হিলফুল ফুজুল ঐক্য সংঘের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম রোকন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম মিঠু, অর্থ বিষয়ক সম্পাদক ইসরাফির হোসেন তারেক, ত্রাণ বিষয়ক সম্পাদক জাবেদ হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিব, সাধারণ সদস্য মোহাম্মদ আজিম, আফসার হোসেনসহ আমন্ত্রিত মেহমান আকরাম হোসেন শিহাব, মোহাম্মদ আলি জিন্নাহ, মোহাম্মদ জামসেদ, মোহাম্মদ শান্তসহ স্থানীয় গুণিজন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত