৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৩৯ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে বন্যার্তদের এবিএম আশরাফ উদ্দিন নিজান এর নগদ অর্থ সহায়তা প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৭, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বন্যার্তদের মাঝে তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা দেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। ১৮৬ জন ক্ষতিগ্রস্থ মহিলা পুরুষের মাঝে নগদ ২হাজার টাকা করে বিতরণ করা হয়।

সোমবার (১৭মার্চ) সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হল রুমে এ নগদ অর্থ প্রদান করা হয়।

এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন ৫ আগষ্টের পরে সারাদেশে ভয়াবহ বন্যায় তারেক রহমানের নির্দেশে বিএনপি’র নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্থদের বিভিন্ন সহযোগিতা নিয়ে পাশে ছিলেন। উপজেলার চর কাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল। যার কারণে ক্ষতিগ্রস্থ আপনাদের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে ক্ষতিগ্রস্থদের প্রকল্পের মাধ্যমে সহায়তা দেয়া হবে।

তিনি আরও বলেন, কমলনগরে বিএনপি’র নেতা-কর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্থ আপনাদের পাশে দেড় মাস পানিতে নেমে কাজ করেছেন। বিভিন্ন ত্রাণ, খাদ্য সহায়তা দিয়েছেন। আমি নিজেও আপনাদের মাঝে ছিলাম। বেগম জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, এম দিদার হোসেন, যুবদলের আহবায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্য সচিব আবু ছায়েদ দোলন, মহিলা দলের সভাপতি হোসনে আরা বাসার, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান, সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়াসহ প্রমুখ।

প্রসঙ্গত: এবিএম আশরাফ উদ্দিন নিজান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান, সহ শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, সাবেক দুবারের সংসদ সদস্য লক্ষ্মীপুর-৪।

সর্বশেষ - কমলনগর উপজেলা