২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৫৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে অগ্নিকান্ডে একটি গরু ও ঘর পুড়ে ছাই

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরের অগ্নিকান্ডে একটি অস্ট্রেলিয়ার গরু ও একটি ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া (মধ্য পাড়া) নুরু মুন্সির বাড়ির হাবু মিয়ার মেয়ের জামাইয়ের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

জানা যায় রাত প্রায় নয়টা দশ মিনিটের দিকে গরম তাপমাত্রার টের পেয়ে ঘর থেকে বের হয়ে পাশের গরুর ঘরটিতে আগুন জ্বলতে দেখে পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশে পুকুর থেকে পানির মাধ্যমে দীর্ঘক্ষণ পর আগুন নেভানো হয়। এ ঘটনায় একটি অস্ট্রেলিয়ার গরু ও ঘরে থাকা আসবাবপত্রসহ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে গরুর ঘরের কয়েলের মাধ্যমেই আগুনের সূত্রপাত।

প্রতিবেশী শহিদুল্লাহ জানান আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানির মাধ্যমে আগুন নেভানো হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. সৈয়দ আলী জানান আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তবে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এসময় তার সাথে সালুয়া ইউনিয়নের সদস্য ছিদ্দিক, সোহেল রানা ও মাছুম মিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

কুলিয়ারচর ফায়ার সার্ভিস অফিস জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই রওনা হওয়ার সময় ট্রিপল নাইন থেকে আগুন নেভানোর খবর শুনে আর যাওয়া হয়নি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালিত

রামগতিতে শীর্তাতদের মধ্যে কম্বল বিতরণ

রায়পুর উপজেলা মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

কমলনগরে স্কুল সভাপতিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালি

রামগতিতে অপচিকিৎসায় আঙ্গুল হারালো রোগী

পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে বসতঘরে আগুন, থানায় অভিযোগ

রামগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাইনবোর্ড লাগিয়ে সম্পত্তি দখল

চর পোড়াগাছা ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: ব্যারিস্টার কায়সার কামাল

বিদ্যালয়ের জমি অধিগ্রহণের টাকা ফেরত না দিতে নানা ষড়যন্ত্র দাতার