৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ দুপুর ১২:০২ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে’র মন্ত্রীর পদমর্যাদায় মো. ইসমাইল জবিউল্লাহ আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬ইং) জুমার নামাজের পর কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের মোক্তার বাড়ি জামে মসজিদ এর সামনে আয়োজিত মতবিনিময় সভায় এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়।

এসময় রামগতি-কমলনগর উপজেলা ও পৌরসভা বিএনপিসহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মো. ইসমাইল জবিউল্লাহ এর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাত হুসাইন, কমলনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি ডা. মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব শাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত