৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৪২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৯, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা সদর হাজিরহাট বাজারে কমলনগর প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।

কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জেএসডি’র সভাপতি আবদুল মোতালেব, হাজিরহাট উপকূল সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ মো. জামাল উদ্দিন তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলাইমান, উপজেলা যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মুহাম্মদ ইউনুছ, মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, সহ-সভাপতি এ আই তারেক, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, অর্থ সম্পাদক আমজাদ হোসেন আমু, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি এম এ এহসান রিয়াজ ও যুগান্তর প্রতিনিধি শাহরিয়ার কামাল।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা শহীদ মাসরুরের ছোট ভাই মাওলানা হুমায়ুন কবির, প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম, আব্দুর রহমান বিশ্বাস, ইব্রাহিম সুলতান, ইব্রাহিম, শাহজাহান, সাইফুল্যাহ মনির, আহম্মেদ শরিফ, নুরনবী, হাজির বাজার পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবর রহমান মঞ্জুর, জাতীয় সমাজতান্ত্রীক দল শ্রমিক জোটের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম, যুব পরিষদের যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান, আবুল বাছেত খোকন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না। আমরা আর খুন নির্যাতন চাইনা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। এছাড়াও স্বাধীনতার পর থেকে সাগর-রুনিসহ যত সাংবাদিক নিহত ও হেনস্তার স্বীকার হয়েছেন তাদের সকল অপরাধীকে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় ১০ শিক্ষকের ৯ ছাত্রী, পাস করেনি কেউ

হোসেনপুর পৌরসভায় তারুন্যের উৎসব উপলক্ষে কর্মশালা

রামগতিতে কেন্দ্রীয় নেতা তাসবীরুল হক অনু’র শীতার্তদের মাঝে কম্বল উপহার

পাকুন্দিয়ায় ২৬ জন মেদাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ট্যাবলেট বিতরণ

রাজশাহীতে আমের মুকুলের ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি

পাকুন্দিয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ দাবি

অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

কিশোরগঞ্জে এসএসসি-৯৮ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন