২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:৪৫ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জের মিঠামইনে সন্ত্রাসী হামলায় পাঁচজন গুরুতর আহত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২২, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে সন্ত্রাসী হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছে। তন্মধ্যে গুরুতর আহত চারজন বর্তমানে জেলা সদরের দুটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে মিটামইনের গোপদীঘি সিংগা গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। হামলাকারী ও আহতরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহতরা হচ্ছেন জেলা সদরে ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দীক মিয়া (৬৫), আবু সাঈদ (৭০), গণি মিয়া (৬৮) এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হারিছ মিয়া (৫০)। এ ছাড়া অপর আহত খলিল মিয়া (৩২) স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় আহত খলিল মিয়া একই এলাকার তারু মিয়া, রাজা মিয়া, বাহার উদ্দিন, জসিম মিয়া, ফুল মিয়া, হাবি মিয়াসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করে মিঠামইন থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

ঘটনার ব্যাপারে এজাহারকারী খলিল মিয়া জানান, হামলাকারী আসামীরা গত আট বছর ধরে আমার পৈতৃক জমি জবর-দখল করে অবৈধ ভোগ-দখল করে আসছিল। বিষয়টি সমাধানের জন্য গতকাল ১৯ জানুয়ারি সকালে স্থানীয় গণমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে মিঠামইন থানায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে উপস্থিত সবাই সর্বসম্মতক্রমে ওই জমি আমাদের বলে ভোগ-দখলের রায় দেন। সালিশের রায় মোতাবেক গতকাল দুপুরে ওই জমিতে চাষাবাদ করতে গেলে তাদের উপর হামলা ও আহতের ঘটনা ঘটে। এ সময় মো. ছিদ্দিক মিয়ার পা ও আবু সাঈদের হাত ভেঙ্গে ফেলাসহ পাঁচজনকে গুরুতর রক্তাক্ত জখম করে।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত
কিশোরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা রিসোর্স টিমের প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা রিসোর্স টিমের প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কমলনগরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

তাড়াইলে ফার্মেসি ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর দক্ষতা বিষয়ক আলোচনা সভা

রামগতির বিবিরহাট রশিদিয়ার প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি

কমলনগরে সিরাতুন্নবী (স:) সেমিনার অনুষ্ঠিত

নান্দাইলে প্রলোভন দেখিয়ে ৪ লক্ষাধিক টাকা আত্মসাত

ইটনায় কুতুব উদ্দীন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

লক্ষ্মীপুরে আইভি রহমানের ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি আর নেই

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি’র মিলন মেলা