৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:৪৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বিপুল ভোটে নৌকা বিজয়ী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১১, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে চর গাজী ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন-২০২১ এ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক সফল চেয়ারম্যান তারুন্য নির্ভর রাজনীতিবীদ, সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ত্ব বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. তাওহিদুল ইসলাম সুমন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর ) অনুষ্ঠিত নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে বিজয়ী হয় নৌকার প্রার্থী তাওহিদুল ইসলাম সুমন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান শের আলী মিয়ার ছেলে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পদক আবদুল ওয়াহেদের ভাতিজা ঘোড়া প্রতীকের প্রার্থী মাহবুব আলম রাসেল।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কাজী হেকমত আলী জানান, অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. তাওহীদুল ইসলাম সুমন পেয়েছেন ১২৯৪৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মাহবুব আলম রাসেল পেয়েছেন-১০৫১ ভোট। প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারী ভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী জানান, যে কোন ধরনের সহিংসতা, বিশৃংখলা ছাড়াই আল্লাহর রহমতে ব্যাপক ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট শেষ করতে পারায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত

কমলনগরে স্থানীয় সাংসদ প্রতিনিধি হলেন মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা: ভোগান্তিতে সাধারণ মানুষ

রামগতিতে ব্রাকের ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান, ঈদের জামাত সকাল ১০টায়

রামগতিতে শিক্ষার্থীদের এ্যাপস ভিত্তিক অনলাইন হেলথ স্ক্রিনিং চালু

রামগতিতে ভোক্তা অধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত

কবিতা: একটু শুধু ইচ্ছে কর

কক্সবাজারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ-২ আসনের আ’ লীগের মনোনয়ন প্রত্যাশী রেনুর মোটরসাইকেল শোডাউন