২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:১৭ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে চোর ডাকা নিয়ে দ্বন্দ্বে এক জনকে কুপিয়ে হত্যা, আহত দুইজন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৬, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে চোর ডাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। শনিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল দামপাটুলি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জিল মিয়া (৪৫) দামপাটুলি গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন নিহতের ভাইয়ের স্ত্রী আসমা আক্তার (৪৫) ও তার ছেলে মিজান (২৫)।

পুলিশ জানায় দামপাটুলি গ্রামে বাড়ির পাশেই মুরগির খামার রয়েছে মিজানের। একই গ্রামের সিরাজ উদ্দিন নামে এক ব্যক্তি প্রায়ই খামারে গিয়ে মিজানকে চোর ডাকেন। শুক্রবার বিকালে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকালে মিজানের চাচা মঞ্জিলকে কুপিয়ে হত্যা করা হয়। মঞ্জিলকে বাঁচাতে ভাতিজা মিজান ও তার মা আসমা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করে প্রতিপক্ষ।

যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন জানান, সিরাজ উদ্দিন তার নাতি সম্পর্কিত মিজানকে প্রায়ই চোর ডাকেন। শুক্রবার এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি তিনি জেনে মীমাংসার উদ্যোগ নেন। আজ শনিবার দুই পক্ষকে নিয়ে মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন মিজানের চাচা মঞ্জিল মিয়া। এ সময় আহত হন মিজান ও তার মা আসমা। আহতদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান কথা কাটাকাটির জের ধরে মঞ্জিলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ধর্ষকদের শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

কমলনগরে চর পাগলা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা’র ৪০ বৎসর পুর্তি অনুষ্ঠান

নান্দাইলে বাউল মেলা গ্রন্থাগারের শুভ উদ্ভোধন করেন পৌর মেয়র

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান স্বাধীনতা দিবস পালিত

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

রামগতিতে গবাদি পশু নিয়ে দুঃশ্চিন্তায় খামারিরা

কুলিয়ারচরে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নান্দাইলে মরহুম সায়ামের ১০তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন

কুলিয়ারচর ইউপি নির্বাচনে নৌকার পাশে নেই আওয়ামী লীগ!