২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:৪৮ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার তিন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের রশিদাবাদ ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহের ধোবাউরা থানার নেপোলিয়াপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তোফাজ্জল (২২), একই থানার বালিগাও গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে বাবুল ইসলাম (৫৫) ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোপিনগর গ্রামের সামসু মিয়ার ছেলে নয়ন মিয়া (৪৫)।

পুলিশ জানায়, রোববার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় পুলিশের একটি টিম চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে ময়মনসিংহ হালুয়াঘাট থেকে আসা একটি সিএনজিকে থামতে বলে পুলিশ। সিএনজিটি তল্লাশির সময় যাত্রী বসার সিটের পিছন থেকে প্লাস্টিকের বস্তা এবং বাজারের হ্যান্ডব্যাগে রাখা বিভিন্ন ব্র্যাণ্ডের ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রামগঞ্জে ৪বছরের শিশুকে হত্যা করে খাটের নিচে লাশ পুতে রেখেছে সৎ মা

কিশোরগঞ্জ-২ আসনে মনোয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী জালাল উদ্দীন

পাকুন্দিয়ায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রামগতি উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

রামগতিতে নদী বাঁধের ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার নিখোঁজ

লক্ষ্মীপুরে শিশু সন্তানকে জবাই করে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা

রামগতিতে শাহনাজের খুনির ফাঁসির দাবীতে মানববন্ধন

টেকনাফে জনতা ব্যাংক PLC শাখার বিরল অর্জন: সম্পূর্ণ খেলাপি ঋণ-মুক্ত হয়ে সেবায় নতুন দৃষ্টান্ত

রামগতিতে বিপুল ভোটে সাবেক এমপি আবদুল্লাহ বিজয়ী