২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:২০ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে নদী বাঁধের ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার নিখোঁজ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৪, ২০২২ ১১:৪৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের কাজ সুপারভিশন করাার সময় ন্যাশনাল টেক নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের এক প্রকৌশলী পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামের তীরবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের দিকে বালুর চর সুজন গ্রামের নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের টাস্কফোর্স কর্তৃক জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ পরিদর্শন কালে নদীতে মাত্রাতিরিক্ত স্রােতের কারণে তাদের বহনকারী নৌকাটি উল্টে যায়। এসময় নৌকাতে থাকা টাস্ক ফোর্স সদস্য, এক প্রকৌশলী, এক সেকশন অফিসার ও পাউবির ষ্টাফ আবুল হায়াত শাকিল সহ ৫ জন নদীতে পড়ে যায়। চারজন সাতরে তীরে উঠতে পারলেও ন্যাশনাল টেকের প্রকৌশলী সাঈদ আহম্মেদ নদীতে তলিয়ে যান। পরবর্তিতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে তল্লাশি চালালেও তাকে উদ্ধার করতে পারেননি।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী তন্ময় জানান, কাজ পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার খোকন মজুমদার জানান, আমাদের ডুবুরী টিম তল্লাশি চালেলও তাকে উদ্ধার করতে পারেনি। সকালে আবার অভিযান পরিচালনা করা হবে। তবে তার বেঁচে থাকার আশা ক্ষীণ বলে তিনি জানান।

এ সংবাদ লিখা পর্যন্ত নিখোঁজ প্রকৌশলীকে উদ্ধার করা যায়নি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন

কমলনগরে চেক জালিয়াতির মামলায় ইউএনও’র ড্রাইভার কারাগারে

লক্ষ্মীপুরে হাউজ ওয়ারিং, ফ্যান ও ওয়াটার পাম্প মেরামত প্রশিক্ষণ

রামগতিতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

রায়পুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোবাইল কোর্ট পরিচালনা

সাজেকে অস্ত্রের মুখে ইউপিডিএফের সাবেক কর্মীকে অপহরণ করল আঞ্চলিক সশস্ত্র গ্রুপ

কমলনগরে দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় শোক সমাবেশ

হোসেনপুরে চার বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে কিশোর কারাগারে

কমলনগর কৃষি অফিসে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পত্নীতলায় জাতীয় বীমা দিবস পালিত